বালু ব্যবসার আধিপত্য নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৯

Post Image

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীর বালু উত্তোলনে আধিপত্যকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন।

শনিবার রাতে উপজেলার নলসন্ধ্যা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন পিংনা ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক মো. মাসুদ (৬০), ইউনিয়ন বিএনপির সদস্য চাঁন মিয়া (৫০), ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মুকুল (৪৫), সদস্য মো. আনিছ (৪০) এবং বিএনপি কর্মী হারুন অর রশিদ (৩২), হুমায়ুন কবির (৩৫) ও আব্দুর রহিম (৪৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, যমুনা নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছে পিংনা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুভাস ও তার সহযোগী সাখাওয়াত। বিষয়টি নিয়ে পিংনা ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক মাসুদ ও বিএনপির সদস্য চাঁন মিয়াসহ এলাকার অন্যান্য লোকজন প্রতিবাদ করলে সুভাস ও সাখাওয়াত ক্ষিপ্ত হয়ে ওঠে।

শনিবার রাত সাড়ে আটটার দিকে ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক মো. মাসুদ ও তার লোকজন ওই এলাকার একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় সুভাস ও সাখাওয়াতের নেতৃত্বে আটটি মোটরসাইকেলে এসে তাদের দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে চাঁন মিয়া ও আনিছসহ ৯ জন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আনিছ, চাঁন মিয়া ও মাসুদের অবস্থার অবনতি হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। অন্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে যাই। এখনো এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

কমলাপুর স্টেশনে যাত্রীবাহী ট্রেনে আগুন

অপ্রতিম হত্যার দ্রুত বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

দ্রুত সময়ে অপ্রতিম হত্যার তদন্ত শেষে বিচার শুরু হবেস্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

গুইমারা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের স্বেচ্ছাচারীতার অভিযোগ

আটকের আগে যে পোস্ট দিয়েছিল আনাস

অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও

এবার রাজধানী থেকে শিশু নিখোঁজ, পরিবারকে অজ্ঞাত ব্যক্তির ফোন

অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক, চলছে জিজ্ঞাসাবাদ

সর্বাধিক পঠিত

ইরানে পারমাণবিক অস্ত্র বানানোর ‘প্রমাণ পায়নি’ রাশিয়া

গণভোটে ‘হ্যাঁ’ ‘না’ নিয়ে যা বললেন বায়তুল মোকাররমের খতিব

নাটোরে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

‘এনসিপির যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন

স্কুলে মা সমাবেশের ব্যানারে স্লোগান- ‌‌‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’

ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার সমর্থকদের ওপর হামলা

কুমিল্লার চিকিৎসক কন্যাকে জীবনসঙ্গী করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

‘হ্যাঁ’ ভোট দিলে চুরি ও অপশাসন বন্ধ হবে: প্রেস সচিব

ফরম্যাট বদলাতেই ব্যাটিং অর্ডারে পরিবর্তন, সমস্যা দেখেন না লিটন

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ঘোষণা শিক্ষামন্ত্রীর