বিয়ানীবাজারে নৌকাবাইচ ঘিরে দুই পক্ষের মুখোমুখি অবস্থান

Post Image

সিলেটের বিয়ানীবাজার উপজেলার সুনাই নদীতে নৌকাবাইচ আয়োজনকে ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। এ নিয়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে।

জানা গেছে, লাউতা-বাহাদুরপুর এলাকার যুবসমাজের উদ্যোগে সুনাই নদীতে ২৮ আগস্ট নৌকাবাইচের আয়োজন করা হয়েছে। তবে প্রতিযোগিতা বন্ধের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার বারইগ্রাম বাজার মসজিদে ‘তৌহিদী জনতা লাউতা ইউনিয়ন’ ব্যানারে নৌকাবাইচ বাতিলের দাবি জানানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে সুনাই নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়ে আসছে। ঐতিহ্যবাহী এ আয়োজন দেখতে প্রতিবছর নদীর দুই তীরে বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়। তবে গত বছর নৌকাবাইচকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনায় এবার এ আয়োজনকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার বলেন, বিষয়টি জানার পর তিনি খোঁজ নিয়েছেন। প্রতিবছর সেখানে নৌকাবাইচ হয়ে আসছে। তবে এবার আয়োজনের বিষয়ে কেউ প্রশাসনকে অবহিত করেনি এবং অনুমতি বা সহযোগিতাও চাওয়া হয়নি। আগে জানানো হলে এ বিষয়ে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেত।

ইউএনও আরো বলেন, নৌকাবাইচ একটি ঐতিহ্যবাহী খেলা। এটিকে ধর্মীয় রূপ দিয়ে আলোচনা বা প্রচার করাও ঠিক নয়। বিষয়টি প্রশাসন গুরুত্বসহকারে দেখছে। শনিবার এ নিয়ে একটি আলোচনা হওয়ার কথা রয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস