যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

Post Image

রাজধানীর যাত্রাবাড়ীতে এমেদ আলী (৫০) নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে নগদ ৬২ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।

সোমবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তার পাশে এ ঘটনা ঘটে।

আহতের চাচাতো ভাই হিরন মিয়া জানান, সকালে মাছ কিনতে রিকশাযোগে আড়তে যাচ্ছিলেন এমেদ আলী। পথে যাত্রাবাড়ী চৌরাস্তার পাশে চারজন ছিনতাইকারী রিকশার গতিরোধ করে ধারালো অস্ত্র দেখিয়ে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীরা জোরপূর্বক টাকা নেওয়ার চেষ্টা করে। এ সময় তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা এমেদ আলীকে হাত, বুক, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে তার কাছে থাকা নগদ ৬২ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুগদা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে সকাল ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আহত এমেদ আলীর বাসা উত্তর বাড্ডায়। তার বাবার নাম মোহর আলী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত ব্যক্তি জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রাজশাহীতে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

ফজলুল হক হলের সিসিটিভি ফুটেজ গোপনের প্রতিবাদে ডাকসুর মানববন্ধন

সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক ও ব্যবসায়ীর মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে বক্তব্য শেষ করলেন বিএনপিনেতা

কুমিল্লায় প্রাডো গাড়িতে ১৫ কোটি টাকার ইয়াবাসহ আটক ২

যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ, পিএসসি কর্মকর্তা কারাগারে

সর্বাধিক পঠিত

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থী মাত্র ৯৫ জন

চট্টগ্রাম বন্দরে ভিড়ছে জ্বালানিবাহী আরো দুই জাহাজ

ইনসাফের বাংলাদেশ গড়তে ঈগলের পাশাপাশি ‘হ্যাঁ ভোট’ দিতে হবে: ফুয়াদ

ঈশ্বরদীতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের র‍্যালী

ঈদের ফিরতি ট্রেন টিকিট কাটবেন যেভাবে

বিসিবি নির্বাচন কবে হবে, জানালেন তামিম

দেবিদ্বারে চেক জালিয়াতি মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

দেড় শতাধিক মানুষ নিয়ে রাবি প্রেসক্লাবের ইফতার মাহফিল

নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, বহিষ্কারের পর মুখ খুললেন সেই রেদোয়ান

ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক