রাজশাহীতে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

Post Image

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে ১১১ পিস ইয়াবাসহ বাশিরুল ইসলাম বশির নামের এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

বাশিরুল ইসলাম রাজপাড়া থানার ভাটাপাড়া-বাকির মোড় এলাকার বদরুল ইসলামের ছেলে। তিনি রাজপাড়া থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।

পুলিশ সূত্রে জানা যায়, বাশিরুল ইসলামের বাড়িতে ইয়াবা ট্যাবলেট কেনাবেচা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানা-পুলিশ সেখানে অভিযান চালায়। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে ১১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয় এবং পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হবে।

এদিকে বাশিরুলের দলীয় পরিচয়ের বিষয়ে রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান জানান, বাশিরুল ইসলাম আগে কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তবে ২০২৪ সালের নতুন কমিটিতে তাকে রাখা হয়নি। বর্তমানে বিএনপিতে তার কোনো পদ নেই বলেও দাবি করেন তিনি।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

হাদী হত্যার বিচার চেয়ে বাংলাবান্ধা থেকে মার্চ ফর ইনসাফ শুরু ইনকিলাব মঞ্চের

শরীয়তপুরে ওসিকে হুমকি ও নানা অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

সর্বাধিক পঠিত

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

অদৃশ্যমান শত্রুই আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে