বিসিবি নির্বাচন কবে হবে, জানালেন তামিম

Post Image

চলতি মাসে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে যায়। এরপর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালিত হচ্ছে তামিম ইকবালের নেতৃত্বাধীন এডহক কমিটি দ্বারা। তামিমকে সভাপতি করে ১১ সদস্যের কমিটির দ্বারাই চলছে বিসিবির দায়িত্ব। এই কমিটির মূল দায়িত্ব ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা।

আজ সোমবার বাংলাদেশ-নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচের সময় প্রেসবক্সে আসেন বিসিবি সভাপতি তামিম। সেখানে সাংবাদিকদের সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন তিনি। এরপর আলাপচারিতার ফাঁকে সবাইকে উদ্দেশ্য করে বলেন তামিম বলেন, ‘আমরা আগামী জুনের প্রথম সপ্তাহেই নির্বাচনটা করে ফেলতে চাই। সেটা না হলে দ্বিতীয় সপ্তাতেই এটা করবো নিশ্চিতভাবে।’

যদিও ৯০ দিন সময় আছে তামিমের হাতে, তবে অতদিন সময় নিতে চান না তারা, ‘আমাদের আগামী ২১ জুলাইয়ের মধ্যে নির্বাচন করার কথা। কিন্তু এর মানে এই নয় যে ২১ তারিখেই করতে হবে। এর আগেও করা যায়। সেক্ষেত্রে আমরা আগেই করে ফেলতে চাই। প্রথম ইচ্ছা জুনের প্রথম সপ্তাহে। যদি সেটা কোনোভাবে না হয়, তাহলে দ্বিতীয় সপ্তাহে এটা নিশ্চিতভাবেই করে ফেলবো।’

এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে মাঠে বল বয়ও ফেরাতে চান তামিম, ‘আগে দেখতাম ম্যাচের সময়ে বাউন্ডারির চারপাশে তরুণ ক্রিকেটাররা বল বয় হিসেবে থাকতেন। এখনও পৃথিবীর অন্যান্য দেশে থাকে। কিন্তু কেনো জানিনা আমাদের এখানে সেটা বন্ধ হয়ে গেছে। এটা আমরা আবার চালু করতে চাই।’

বল বয় হিসেবে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তামিম বলেন, ‘আমি নিজেও বল বয় ছিলাম। ১৯৯৮ সালে যখন চট্টগ্রামে এমসিসি আসছিল, আমি ওই ম্যাচে বল বয় ছিলাম। আরও অনেক ম্যাচেই ছিলাম।’

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ