সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক ও ব্যবসায়ীর মৃত্যু

Post Image

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে পিকআপের চালক ও এক দুধ ব্যবসায়ী নিহত হয়েছেন।মঙ্গলবার (১৮ আগস্ট) ভোররাতে মহাসড়কের পাটধারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিকআপচালক রেজওয়ান হোসেন নাটোরের সিংড়া উপজেলার গোয়ালবাতান গ্রামের বাসিন্দা। আর দুধ ব্যবসায়ী সাদ্দাম হোসেন বগুড়া সদর থানার হেলেনসা পাড়ার বাসিন্দা।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক কিশোর কুমার জানান, ভোররাতে শাহজাদপুরগামী একটি পিকআপের সঙ্গে বিপরীতমুখী ট্রাকের সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা দুধ ব্যবসায়ী সাদ্দাম হোসেন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত পিকআপচালক রেজওয়ান হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনার পর একাধিকবার পুলিশকে খবর দেয়া হলেও সময়মতো হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি বলে দাবি স্থানীয়দের। আহত চালককে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো গেলে তাকে বাঁচানো সম্ভব হতো বলেও দাবি করেন তারা। এ অভিযোগে ক্ষুব্ধ হয়ে নিহতের মরদেহ সড়কে রেখে মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। পরে সলঙ্গা থানা পুলিশের অনুরোধে সকাল ৮টার দিকে অবরোধ তুলে নেন স্থানীয়রা। এতে মহাসড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ