দেড় শতাধিক মানুষ নিয়ে রাবি প্রেসক্লাবের ইফতার মাহফিল

Post Image

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের ক্যারিয়ার কাউন্সিলং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার (সিসিডিসি) গ্যালারিতে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক মারুফ হোসেন মিশনের সঞ্চালনায় প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. ফজলুল হক বলেন, রমজান মাস তাকওয়া অর্জনের মাস। যার জন্য ১ মাস রোজা রাখতে বলা হয়েছে। আমাদের কর্মজীবনে তাকওয়া গুরুত্বপূর্ণ। বাংলাদেশ জনসংখ্যার তুলনায় অতি ছোট একটা দেশ। যার কারণে সবার অধিকার আদায় করা মুশকিল হয়ে পরে। একমাত্র মানুষ গুলোকে মানবসম্পদে পরিণত করতে হবে। যার মাধ্যমে দেশের অর্থনীতি উন্নয়ন করা সম্ভব

আমি আশা করছি আমরা জাতীয় জীবনের যে চাওয়া পাওয়া সেগুলো পূরণ করার আল্লাহর সাহায্য কামনা করব। কারণ তার সাহায্য ছাড়া কিছু সম্ভব নয়। এছাড়া আমরা বেশি বেশি দোয়া করব যেন সব রোজা গুলো রাখতে পারি। সবশেষে যারা রাবি প্রেসক্লাব সুন্দর একটা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. ফরিদ উদ্দীন খান বলেন, প্রেসক্লাবের এই সুন্দর আয়োজন জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রেসক্লাব সংবাদ পরিবেশনের পাশাপাশি রমজানের শিক্ষা নিয়ে সকলের সাহায্য সহযোগিতা এগিয়ে আসুক এটাই প্রত্যাশা করি।

ক্লাব সভাপতি মনির হোসেন মাহিন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সবাইকে আমাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাকওয়া অর্জনের মাস হচ্ছে রমজান মাস। আমরা এই একটা মাস নিজেদের সংযত রেখে বিভিন্ন পাপ থেকে নিজেদের বিরত রাখি।

তিনি আরো বলেন, রমজান মাসের পাশাপাশি অন্যন্য মাসেও যেন আমরা সবাইকে সহযোগিতা করতে পারি সেদিকে আমাদের নজর রাখতে হবে। রমজান মাস সাংবাদিকতার উপরও ব্যাপক প্রভাব ফেলে; শিক্ষা দেয় সততা ও ন্যায়ের পথে অগ্রসর হওয়ার জন্য। রমজানের শিক্ষা নিয়ে আমরা সারাবছর চলতে পারব বলে আশাবাদ রাখছি।

এছাড়াও, ইফতার মাহফিলে ক্লাবের উপদেষ্টা ও কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. ফজলুল হক, রাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. ফরিদ উদ্দীন খান, রেজিস্ট্রার ড. ইফতেখারুল আলম মাসউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক আখতার হোসেন মজুমদার, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, রাকসুর নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক এবং ক্রিয়াশীল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত