ইনসাফের বাংলাদেশ গড়তে ঈগলের পাশাপাশি ‘হ্যাঁ ভোট’ দিতে হবে: ফুয়াদ

Post Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ও ১১ দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ইনসাফের বাংলাদেশ গড়তে ঈগলের পাশাপাশি ‘হ্যাঁ’-তে ভোট দিতে হবে। এতে জনগণের সরকার গঠনের মাধ্যমে উন্নয়নের ধারা প্রবাহিত হবে। নয়তো বাংলাদেশে আবারও ফ্যাসিস্টের সরকার গঠন হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকালে দেহেরগতি ইউনিয়নের বাহেরচর, ইদেল কাঠি, রাকুদিয়া নতুনহাটে গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

পথসভায় ব্যারিস্টার ফুয়াদ বলেন, নষ্ট রাজনীতি আমরা আর করতে চাই না। আমরা চাই পরিবর্তনের রাজনীতি। দীর্ঘ ৫৫ বছরে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনটি অবহেলিত। সব সম্ভাবনা থাকা সত্ত্বেও শুধুমাত্র সৎ ও যোগ্য ব্যক্তির হাতে ক্ষমতা না থাকায় বৈষম্যের শিকার হতে হয়েছে বাবুগঞ্জসহ এই জনপদের মানুষদের। আমরা পূর্বের ধারা চলতে দিতে পারি না। এ কারণেই ইনসাফের বাংলাদেশ গড়ে জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় জোটের এবি পার্টির প্রার্থীকে ঈগল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। 

এ সময় তার সঙ্গে ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান অলিদ, উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাঝি, রুহুল আমিন খায়ের, জেলা এবি পার্টির সদস্য সচিব জিএম রাব্বি, সাইফুল ইসলাম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৮০৫

রাজনগরে এক দড়িতে চা শ্রমিক দম্পতির আত্মহত্যা

চট্টগ্রাম বন্দরে বহির্নোঙর জাহাজ থেকে পড়ে নাবিক নিখোঁজ

ফতুল্লায় থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার

জরুরি সংবাদ সম্মেলনের ডাক জামায়াতের

রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪

বিএনপির মোটরসাইকেল শোডাউনে ‘জয় বাংলা’ স্লোগান!

গোপন বৈঠক থেকে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

সর্বাধিক পঠিত

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণা

ঈশ্বরদীতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের র‍্যালী

চট্টগ্রাম বন্দরে ভিড়ছে জ্বালানিবাহী আরো দুই জাহাজ

দেবিদ্বারে চেক জালিয়াতি মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

ইনসাফের বাংলাদেশ গড়তে ঈগলের পাশাপাশি ‘হ্যাঁ ভোট’ দিতে হবে: ফুয়াদ

ঈদের ফিরতি ট্রেন টিকিট কাটবেন যেভাবে

দেড় শতাধিক মানুষ নিয়ে রাবি প্রেসক্লাবের ইফতার মাহফিল

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থী মাত্র ৯৫ জন

বিসিবি নির্বাচন কবে হবে, জানালেন তামিম

ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক