বিএনপির মোটরসাইকেল শোডাউনে ‘জয় বাংলা’ স্লোগান!

Post Image

১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের ঘোষিত শোকসভাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও নাশকতা ঠেকাতে মাদারীপুরে মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


এ সময় শোডাউনে থাকা এক নেতার মুখ থেকে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান বেরিয়ে আসার ঘটনা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।


আজ শনিবার বেলা ১১টা ৮ মিনিটের দিকে মাদারীপুর পৌরসভার ঈদগাহ মাঠের সামনে মোটরসাইকেল শোডাউন চলাকালে এ ঘটনা ঘটে।


নেতাকর্মী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে এমন আশঙ্কায় বিএনপির নেতাকর্মীরা সতর্ক অবস্থান নেন। এর অংশ হিসেবে জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবুল বাশার মাতুব্বরের নেতৃত্বে শহরের বিভিন্ন সড়কে মোটরসাইকেল নিয়ে অবস্থান ও শোডাউন করেন তারা।


শোডাউনের সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে এক নেতার মুখ থেকে ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারিত হয়। মুহূর্তের ওই ঘটনাটি উপস্থিত নেতাকর্মীদের মধ্যে কৌতূহলের সৃষ্টি করে।


স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, ১৫ আগস্টকে কেন্দ্র করে কেউ যাতে বিশৃঙ্খলা বা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে জন্য তারা মাঠে সতর্ক ছিলেন। তবে শোডাউনে স্লোগান কীভাবে এসেছে, তা নিয়ে কেউ বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।


পুলিশ জানিয়েছে, ১৫ আগস্টকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। কোনো পক্ষ যাতে সংঘাত বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।


এ বিষয়ে জানার জন্য জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বাসার মাতুব্বরের মুঠোফোনে একাধিকবার ফোন করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

জেলা কৃষক দলের সদস্যসচিব অহিদুজ্জামান খান ওহিদ বলেন, কে বা কারা শোডাউন করেছে আমার জানা নেই। বিষয়টা আমরা খতিয়ে দেখব।


জেলা কৃষক দলের আহ্বায়ক অ্যাডভোকেট অলিউর রহমান দর্জি বলেন, যদি আমাদের দলের লোকের মোটরসাইকেল শোডাউনে এরকম কেউ স্লোগান দিয়ে থাকে, তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেব।


মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, স্লোগানের বিষয়ে আমাদের জানা নেই। যদি এরকম কেউ দিয়ে থাকে বিষয়টা অবশ্যই আইনবহির্ভূত।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিএনপির মোটরসাইকেল শোডাউনে ‘জয় বাংলা’ স্লোগান!

গোপন বৈঠক থেকে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

কাপ্তাই পলিটেকনিকে দুই গ্রুপের সংঘর্ষে ১৩ শিক্ষার্থী আহত

নিখোঁজের চার দিন পর ট্রাক হেলপারের লাশ উদ্ধার

হাতীবান্ধায় ট্রাকচাপায় দুইজন নিহত, আহত ৪

লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে মিটার রিডারকে পিটুনি, উপকেন্দ্রের নিরাপত্তা চেয়ে প্রশাসনকে চিঠি

মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত

লোডশেডিং নিয়ে ভিডিও বার্তা দিয়ে বিপাকে বিদ্যুৎ কর্মকর্তা

সর্বাধিক পঠিত

নবম পে স্কেলের গ্রেড সংখ্যা চূড়ান্ত, কত হবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন?

রসুন ক্ষেতে মুরগি যাওয়া নিয়ে চাচাতো ভাইয়ের হাতে যুবক খুন

ঈশ্বরদীতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের র‍্যালী

চট্টগ্রাম বন্দরে ভিড়ছে জ্বালানিবাহী আরো দুই জাহাজ

ধানের শীষে ভোট চেয়ে বাড়ি ফেরার পথে বিএনপি সমর্থককে কোপাল দলীয় কর্মীরাই

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থী মাত্র ৯৫ জন

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণা

দেবিদ্বারে চেক জালিয়াতি মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

ঈদের ফিরতি ট্রেন টিকিট কাটবেন যেভাবে

দেড় শতাধিক মানুষ নিয়ে রাবি প্রেসক্লাবের ইফতার মাহফিল