চাঁদপুরে ছাত্রলীগের ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) পৌরসভার ১১নং ওয়ার্ডের দক্ষিণ গুনরাজদী সাঁতানি পাটোয়ারী বাড়ির জামে মসজিদ থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ফারদিন রহমান (১৯), মো. সাকিব (১৭), মো. সাইফ (২১), রিফাত তালুকদার, মিজানুর রহমান, ফাহিম মাঝি, মো. শাওন (১৬), জিহান (১৫) এবং মো. মনজুর।
জানা গেছে, ১৫ আগস্ট উপলক্ষে মসজিদে কাঙালি ভোজ ও গোপন বৈঠকের আয়োজন করে ছাত্রলীগের নেতাকর্মীরা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ বলেন, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে ছাত্রলীগের ৯ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।







