লোডশেডিং নিয়ে ভিডিও বার্তা দিয়ে বিপাকে বিদ্যুৎ কর্মকর্তা

Post Image

সারাদেশে মারাত্মক লোডশেডিং চলছে। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভিডিও বার্তা দিয়েছিলেন মাদারীপুরের সুমন হোসাইন নামের এক বিদ্যুৎ কর্মকর্তা। ‌‘বিদ্যুৎ প্রতিদিন’ নামের একটি ফেসবুক পেজ থেকে তিনি পোস্টটি করেন। পরে ভিডিওটি সরিয়ে ফেলেন। এরপর ১৪ আগস্ট দুপুর ১২টা ৩৭ মিনিটে আরেকটি পোস্ট করেন। তাতে উল্লেখ করেন, ভিডিও বার্তাটি দিয়ে তিনি বিপাকে পড়েছেন।

সুমন হোসাইন ‘বিদ্যুৎ প্রতিদিন’ পেজে লিখেছেন, ‘সর্বপ্রথম সব কিছুর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি ভাবতে পারিনি আমার করা ছোট একটি ভিডিও আমার, আমার পরিবার, আমার কর্মস্থল ও পুরা দেশের ওপর এত বাজে প্রভাব ফেলবে। সারাদেশে বিভিন্ন এলাকায় গ্রাহক বিদ্যুৎ অফিস ভাঙচুর করছে। বিদ্যুৎ কর্মীদের মারতেছে। গ্রাহক যেন লোডশেডিংয়ের জের ধরে অফিস ভাঙচুর না করে, সেজন্য আমি তাদের বোঝাতে চাচ্ছিলাম যে, এই অফিস কিভাবে লোডশেডিং পরিচালনা করে। মূল কথা তারা যেন আমাদের অফিসে হামলা না করে।

কিন্তু সেটা যে মানুষ জাতির কাছে এমনভাবে উপস্থাপন করবে, আমি বুঝতে পারিনি। কিভাবে কী হয়ে গেল, আমি বুঝতেই পারিনি। বিশেষ করে কিছু পত্রিকা এমনভাবে নিউজ করলো আমাকে নিয়ে, যেখানে আমার বেঁচে ফেরার পথ রাখেনি। আমি কাউকে দোষারোপ করছি না, হয়তো এটা আমার ভাগ্যে ছিল, আর আমারও ভুল ছিল, আমি অফিসের কথা ভেবে ভিডিও করছি। আমি বুঝতে পারছি, আমি অজান্তেই কত বড় একটা বিপদ ডেকে এনেছি।

সর্বশেষ আমি, আমার দেশ ও দেশের মানুষের কাছে আবারও দুঃখ প্রকাশ করছি, আমার কথা ও কাজে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে নিজগুণে ক্ষমা করে দেবেন। বিশেষ করে আমার উর্ধ্বতন স্যারদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি সত্যি বুঝতে পারিনি বিষয়টা এতদূর গড়াবে। সেই সাথে আমি কথা দিচ্ছি, আমি আর কোনোদিন বিদ্যুৎ বিষয়ে কোনো পোস্ট বা ভিডিও আপলোড করবো না। সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে মিটার রিডারকে পিটুনি, উপকেন্দ্রের নিরাপত্তা চেয়ে প্রশাসনকে চিঠি

মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত

লোডশেডিং নিয়ে ভিডিও বার্তা দিয়ে বিপাকে বিদ্যুৎ কর্মকর্তা

১৫ আগস্ট ঘিরে ঢাবির ২ শিক্ষার্থী আটক

আবারো রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৫৯ গ্রেপ্তার, মামলা ৪৪

১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মির্জাপুরে বসতঘর থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

সর্বাধিক পঠিত

নবম পে স্কেলের গ্রেড সংখ্যা চূড়ান্ত, কত হবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন?

তারাবি শেষে ফেরার পথে দলীয় কর্মীদের হাতে খুন বিএনপি নেতা

ওসমান হাদির মৃত্যু সংবাদে উত্তাল ঢাকার রাজপথ

রসুন ক্ষেতে মুরগি যাওয়া নিয়ে চাচাতো ভাইয়ের হাতে যুবক খুন

চট্টগ্রাম বন্দরে ভিড়ছে জ্বালানিবাহী আরো দুই জাহাজ

ঈশ্বরদীতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের র‍্যালী

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থী মাত্র ৯৫ জন

ঈদের ফিরতি ট্রেন টিকিট কাটবেন যেভাবে

দেড় শতাধিক মানুষ নিয়ে রাবি প্রেসক্লাবের ইফতার মাহফিল

দেবিদ্বারে চেক জালিয়াতি মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার