কাপ্তাই পলিটেকনিকে দুই গ্রুপের সংঘর্ষে ১৩ শিক্ষার্থী আহত

Post Image

রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে দুই গ্রুপের সংঘর্ষে ১৩ শিক্ষার্থী আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট সূত্রে জানা যায়, আঞ্চলিক ফোরাম ও মোবাইলে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ছাত্রাবাসে শিক্ষার্থীদের দুটি গ্রুপের মধ্যে কথা-কাটাকাটি হয়। আহতরা হলেন—হোসেন নুর আবিদ, মোস্তফা ওবায়দুল, তাকপির হাবিব, আরাফাত আবিব, ইমরান, আব্দুল্লাহ আল তৌসিফ আবিদ, আল আমিন, আদিত্য রায়, মো. হাসান খন্দকার, মেহেরাব হোছাইন হিরা, মোস্তাকিন, তারেক হোছাইন ও জাহিদ।

আহত নয়জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে আসেন। চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাত ১টার দিকে ইনস্টিটিউট কর্তৃপক্ষ আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেলের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামের নির্দেশনায় উভয় পক্ষের শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আহত শিক্ষার্থীদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থাও করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শনিবার হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীদের দেখে এসেছেন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন। তিনি আরো জানান, ঘটনার তদন্তে অটোমোবাইল বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার রহমত উল্লাহকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিভাগীয়ভাবে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ছাত্রাবাসের হোস্টেল সুপার আব্দুল মান্নান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ইনস্টিটিউটে পর্ব সমাপনী পরীক্ষা চলমান থাকায় ঘটনার পর ক্যাম্পাসে সতর্কতা জোরদার করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ