সাভারে আবার ‘প্রেশার কুকার বোমা’, ঘটনাস্থলে যাচ্ছে ডিসপোজাল ইউনিট

Post Image

সাভারের একটি মাঠ থেকে বোমাসদৃশ একটি প্রেশার কুকার উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে ভবানীপুর পুলিশ ক্যাম্পের অন্তর্গত সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠ থেকে এটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম পড়ে থাকতে দেখেন তারা। ড্রামটির ভেতরে কাপড়চোপড় ও প্রেশার কুকার দেখতে পান।

স্থানীয় সূত্রের দাবি, রাতের কোনো একসময় অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি ড্রামটি মাঠে রেখে যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান।

ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে দিয়েছি। বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসছেন।’

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ‘বিষয়টি সকালে জানতে পেরেছি। ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা রয়েছে। ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।’

তিনি বলেন, ‘জনমনে আতঙ্ক সৃষ্টি করতে দুষ্কৃতকারীরা এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে প্রেশার কুকারটির ভেতরে আসলে কী রয়েছে, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।’

ওসি আরও বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করা হবে।’

এর আগে গত ৩১ জুলাই সাভারের আশুলিয়ায় একটি মুদি দোকানের বেঞ্চে রাখা একটি ব্যাগের ভেতর থেকে বোমাসদৃশ বস্তুসহ একটি প্রেশার কুকার উদ্ধার করে পুলিশ। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে।

অভিযোগ ওঠে, ওই দিন সন্ধ্যায় ৩০ থেকে ৩৬ বছর বয়সী এক ব্যক্তি ওই মুদি দোকানে এসে একটি ঠান্ডা পানীয় কেনার কথা বলে দোকানিকে ৫০০ টাকার একটি নোট দেন। দোকানি খুচরা নেই জানালে ওই ব্যক্তি চলে যান এবং ব্যাগটি তালাবদ্ধ অবস্থায় সেখানে রেখে যান। ওই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

সাভারে আবার ‘প্রেশার কুকার বোমা’, ঘটনাস্থলে যাচ্ছে ডিসপোজাল ইউনিট

নাটোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের ভাইস চেয়ারম্যান প্রার্থী মীর নুরুন্নবী

সিলেটের একটি বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

বাংলাদেশ ক্রিকেটের ভারতীয় দালাল তারকাদের বিষয়ে সতর্ক হোন

১৫ শিক্ষক মিলেও ১০ শিক্ষার্থীকে পাস করাতে পারেনি

৫ মাদ্রাসায় শতভাগ ফেল, সিসিটিভির ভীতিকে দায়ী করলেন অধ্যক্ষ

কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ

রংপুরে এবি পার্টির জেলা-মহানগর কমিটি বিলুপ্ত

সর্বাধিক পঠিত

মাগুরায় ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা ভাঙচুর

ভেড়ামারায় বিএনপি অফিসে ককটেল বিষ্ফোরণ, গুলিবিদ্ধ চা দোকানি

চাঁদাবাজির অভিযোগে বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ গ্রেফতার ৩

গাইবান্ধায় বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

আধিপত্য বিস্তারকে কেন্দ্রকরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

ওসির সামনেই ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

নবম পে স্কেলের গ্রেড সংখ্যা চূড়ান্ত, কত হবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন?

ঈশ্বরদীতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের র‍্যালী

তারাবি শেষে ফেরার পথে দলীয় কর্মীদের হাতে খুন বিএনপি নেতা

রসুন ক্ষেতে মুরগি যাওয়া নিয়ে চাচাতো ভাইয়ের হাতে যুবক খুন