ওসির সামনেই ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

Post Image


নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদ চত্বরে থানার ওসি ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের সামনেই হাটের ইজারাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে।


বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়।


অভিযুক্ত রাকিবুর রহমান রাজা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল–এর নাজিরপুর ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক। ঘটনাটি ঘিরে এলাকায় আলোচনা তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার কথা জানানো হয়েছে।


স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি তুলাধূনা হাটের ইজারা নিতে টেন্ডার জমা দেন ওবায়দুল ইসলাম তপু ও রাকিবুর রহমান রাজা। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের সভাকক্ষে হাটবাজার ইজারা সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সভায় আগামী এক বছরের জন্য ২১ হাজার ৭১৩ টাকায় তুলাধূনা হাটের ইজারা পান ওবায়দুল ইসলাম তপু। এতে ক্ষুব্ধ হন রাজা।


প্রত্যক্ষদর্শীরা জানান, সভা শেষে ইউএনও কার্যালয় থেকে বের হওয়ার সময় ওসি ও অন্যান্য কর্মকর্তাদের সামনেই তপুর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন রাজা। এ সময় উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক হয় এবং ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হয়। সরকারি দপ্তরের সামনে এমন ঘটনায় উপস্থিতদের মধ্যে বিস্ময় ও উদ্বেগ দেখা দেয়।


ভুক্তভোগী ওবায়দুল ইসলাম তপু অভিযোগ করে বলেন, “ইজারা না পেয়ে সবার সামনে আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। এতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ করব।”


তবে অভিযোগ অস্বীকার করেছেন রাকিবুর রহমান রাজা। তিনি বলেন, “এক বছর আগে থেকেই তপুর কাছে আমার পাঁচ লাখ টাকা পাওনা রয়েছে। সেই টাকাই চেয়েছি। পুলিশ প্রশাসন ও এত লোকের সামনে চাঁদা কেন চাইতে যাব।”


এ বিষয়ে নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম বলেন, “অভিযোগের বিষয়টি শুনেছি। বিষয়টি যাচাই-বাছাই করে সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”


গুরুদাসপুর থানার ওসি মো. শফিকুজ্জামান সরকার বলেন, তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তার দাবি, চাঁদা বা টাকা দাবি করার মতো কোনো ঘটনা ঘটেনি। তবে রাজা ক্ষোভের বশবর্তী হয়ে তপুকে ‘এলাকায় আয়, তোকে দেখে নেবো’ বলে মন্তব্য করেছেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বাংলাদেশ ক্রিকেটের ভারতীয় দালাল তারকাদের বিষয়ে সতর্ক হোন

১৫ শিক্ষক মিলেও ১০ শিক্ষার্থীকে পাস করাতে পারেনি

৫ মাদ্রাসায় শতভাগ ফেল, সিসিটিভির ভীতিকে দায়ী করলেন অধ্যক্ষ

কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ

রংপুরে এবি পার্টির জেলা-মহানগর কমিটি বিলুপ্ত

এসএসসিতে গণফেল, ছয় ঘণ্টা শিক্ষকদের তালাবদ্ধ রেখে বিক্ষোভ

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, পেল গোল্ডেন এ প্লাস

ফল বিক্রেতার মোবাইল নিয়ে সিসিটিভিতে ধরা, বিপাকে এসআই

সর্বাধিক পঠিত

মাগুরায় ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা ভাঙচুর

১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ভেড়ামারায় বিএনপি অফিসে ককটেল বিষ্ফোরণ, গুলিবিদ্ধ চা দোকানি

চাঁদাবাজির অভিযোগে বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ গ্রেফতার ৩

আধিপত্য বিস্তারকে কেন্দ্রকরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

গাইবান্ধায় বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

ওসির সামনেই ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

নবম পে স্কেলের গ্রেড সংখ্যা চূড়ান্ত, কত হবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন?

ঈশ্বরদীতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের র‍্যালী

তারাবি শেষে ফেরার পথে দলীয় কর্মীদের হাতে খুন বিএনপি নেতা