মোবারকপুরে বিএনপি থেকে জামায়াতে ইসলামীতে আরও ২ জনের যোগদান

Post Image

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আরও ২ জন নেতাকর্মী যোগ দিয়েছেন। এর আগে একই ইউনিয়নে গত ২৭ জানুয়ারি, মঙ্গলবার ২২ জন বিএনপি নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছিলেন।

নতুন যোগদানকারীরা হলেন— মোবারকপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড কৃষক দলের সহসভাপতি তরিকুল ইসলাম এবং বিএনপি সমর্থক জালাল উদ্দীন কান্টু।

আজ শুক্রবার মোবারকপুর ইউনিয়নের গোলাপবাজারে আয়োজিত এক পথসভায় চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. কেরামত আলী নবাগতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

এ সময় ড. কেরামত আলী বলেন, দেশের মানুষ একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও কল্যাণকর সমাজ ব্যবস্থা প্রত্যাশা করছে। সেই প্রত্যাশা পূরণে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। তিনি বলেন, জনগণের আস্থা ও সমর্থন দিন দিন বাড়ছে, যা সাম্প্রতিক যোগদান থেকেই স্পষ্ট।

অনুষ্ঠানে স্থানীয় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস