ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা

Post Image

চাঁদপুরের গবেষক ড. আবু আলী সিনা অস্ট্রেলিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান খাতের অন্যতম মর্যাদাপূর্ণ ও প্রতিযোগিতাপূর্ণ গবেষণা অনুদান ‘ন্যাশনাল হেলথ অ্যান্ড মেডিকেল রিসার্চ কাউন্সিল (এনএইচএমআরসি) ইনভেস্টিগেটর গ্র্যান্ট’ (ইমার্জিং লিডারশিপ লেভেল-২) অর্জন করেছেন।

প্রায় ১৬ লাখ অস্ট্রেলিয়ান ডলার মূল্যের এই অনুদানের অর্থ তাঁর নেতৃত্বাধীন সিনা ল্যাবের ক্যান্সার শনাক্তকরণ বিষয়ক গবেষণায় ব্যয় করা হবে।

সম্প্রতি এনএইচএমআরসি এ অনুদানের ফলাফল প্রকাশ করে। সংস্থাটি গবেষণায় উল্লেখযোগ্য অবদান, শক্তিশালী গবেষণা-নেতৃত্ব এবং ভবিষ্যৎ গবেষণার সুস্পষ্ট পরিকল্পনার ভিত্তিতে নির্বাচিত গবেষকদের এই অনুদান দিয়ে থাকে। অস্ট্রেলিয়ায় স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে এটি অন্যতম মর্যাদাপূর্ণ অর্থায়ন হিসেবে বিবেচিত।

ড. আবু আলী সিনার বাড়ি চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায়। বাবা শহীদুল্লা মাষ্টার এবং মা সুরাইয়া বেগম। বর্তমানে তিনি স্ত্রী সাবিহা সুলতানা ও ছেলে জাবির ইবনে হাইয়্যানকে নিয়ে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বসবাস করছেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করার পর তিনি একটি করপোরেট প্রতিষ্ঠানে কর্মজীবন শুরু করেন। পরে গবেষণা ও উচ্চ শিক্ষায় নিজেকে সম্পৃক্ত করতে একই বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। সেখান থেকে শিক্ষা ছুটি নিয়ে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে যান। পিএইচডি গবেষণার সময় থেকেই তিনি ক্যান্সার গবেষণায় কাজ শুরু করেন। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস (ইউএনএসডব্লিউ) সিডনিতে সিনা ল্যাবের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

সিনা ল্যাব জানিয়েছে, নতুন এই অর্থায়নের মাধ্যমে রক্তভিত্তিক নতুন প্রজন্মের বায়োমার্কার শনাক্ত, ন্যানো প্রযুক্তি নির্ভর ডায়াগনস্টিক প্ল্যাটফর্ম উন্নয়ন এবং ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্তের প্রযুক্তি উদ্ভাবনে গবেষণা পরিচালিত হবে। গবেষণার লক্ষ্য হলো এমন প্রযুক্তি তৈরি করা, যার মাধ্যমে ক্যান্সার আরও দ্রুত, নির্ভুল ও সহজ উপায়ে শনাক্ত করা সম্ভব হবে।

গবেষণাগারের পক্ষ থেকে বলা হয়েছে, এই অনুদান গবেষণার পরিধি বাড়ানোর পাশাপাশি নতুন শিক্ষার্থী ও গবেষকদের জন্য আন্তর্জাতিক মানের গবেষণায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করবে। একই সঙ্গে গবেষণার ফলাফলকে পরীক্ষাগার থেকে বাস্তব চিকিৎসা প্রযুক্তিতে রূপান্তরের প্রক্রিয়াও ত্বরান্বিত হবে।

অনুদান পাওয়ার প্রতিক্রিয়ায় ড. আবু আলী সিনা বলেন, এই অর্জন শুধু আমার ব্যক্তিগত নয়। আমার শিক্ষার্থী, সহকর্মী, গবেষণা-সহযোগী, মেন্টর এবং পরিবারের দীর্ঘদিনের সমর্থন ও সম্মিলিত প্রচেষ্টার ফল। তাঁদের সবার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

এক বিবৃতিতে সিনা ল্যাব কর্তৃপক্ষ জানায়, এ অর্জন গবেষণাগারের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, গবেষণা-সহযোগী, মেন্টর এবং শুভানুধ্যায়ীদের দীর্ঘদিনের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। তারা আরও জানায়, ল্যাবের সাবেক পিএইচডি গবেষক ড. তানভীর আহমেদের গবেষণা এই নতুন অর্থায়ন প্রাপ্ত প্রকল্পের বৈজ্ঞানিক ভিত্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর অবদানকে বিশেষভাবে স্বীকৃতি জানিয়ে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

গবেষণাগারের ভাষ্য, এই অর্থায়নের মাধ্যমে ক্যান্সার শনাক্তকরণ প্রযুক্তিকে আরও কার্যকর ও সহজলভ্য করার গবেষণা এগিয়ে যাবে। এর ফলে ভবিষ্যতে রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করে দ্রুত চিকিৎসা শুরু করার সুযোগ বাড়বে, যা রোগীদের চিকিৎসার ফলাফল উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আন্তর্জাতিক গবেষণায় ড. আবু আলী সিনার এই স্বীকৃতি বাংলাদেশের গবেষকদের সক্ষমতাকেও নতুনভাবে তুলে ধরেছে। একই সঙ্গে এটি দেশের তরুণ গবেষকদের জন্য আন্তর্জাতিক অঙ্গনে উচ্চমানের গবেষণায় অংশগ্রহণের অনুপ্রেরণা হয়ে উঠবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

৫৯ নারীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

বাড়ছে বিবাহ বিচ্ছেদ, সিরাজগঞ্জে এক বছরে ৪৮০৩ তালাক

ছাত্রদল নেতার মোটরসাইকেল আটক, ঘণ্টাব্যাপী পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও

পুলিশ হেফাজত থেকে আ.লীগ নেতা উধাও, ওসির প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

ফ্যাসিবাদের আমলে আমাদের ৭০০ ভাইকে গুম করা হয়েছিল: শিবির সভাপতি

ডাকসুর কর্মকাণ্ডকে অনাকাঙ্ক্ষিত বলল ঢাবি প্রশাসন

চলন্ত ফেরি থেকে নদীতে পড়ে মাঝি নিখোঁজ

ধর্মের নামে জান্নাতের টিকিট বিক্রি করে এলাকায় দোজখের আগুন জ্বালাচ্ছেন: রিজভী

সর্বাধিক পঠিত

ছাত্রদল কর্মী মেহেরুনকে নিয়ে ‘উধাও’ শিক্ষক অসীম কুমার

স্বামীর সহযোগিতায় কবিরাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ছাত্রদের জন্য ‘হেয়ার স্টাইল’ নির্ধারণ করে নোটিশ জারি, না মানলেই শাস্তি

ঔষধ প্রশাসন অধিদপ্তরের নতুন মহাপরিচালক

চট্টগ্রাম ‘চাঁদা না পেয়ে’ যুবককে কুপিয়ে হত্যা

দুপক্ষের গোলাগুলির মধ্যে পড়ে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ

সড়কে ভেঙে পড়েছে ১৭টি খুঁটি, নিহত ১

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা, অভিযুক্ত বিএনপি নেতা

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল