পলাশবাড়ীতে রাম মূর্তি নির্মাণের মূল উদ্যোক্তা গ্রেপ্তার

Post Image

আলোচিত গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় রাম মূর্তি নির্মাণের মূল উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরুণী দাস (৩৬) কে গ্রেপ্তার করেছে সিআইডি। রোববার (১২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর গ্রামের শ্রী শ্রী রাধা গোবিন্দ কালি মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তরুণী দাস উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর গ্রামের গোপীনাথ চন্দ্র দাসের ছেলে এবং শ্রী শ্রী রাধা গোবিন্দ কালি মন্দির ও মন্দির এলাকায় রামমূর্তি নির্মাণের মূল উদ্যোক্তা।

সোমবার পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

এলাকাবাসী জানান, স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া শেষে তিনি এলাকা ছেড়ে ভারতে চলে যান। দীর্ঘদিন পর ২০২৪ সালে তিনি গ্রামে ফিরে আসেন। এরপর গ্রামের শ্রী শ্রী কালি মন্দিরের পুরাতন অবকাঠামো পরিবর্তন করে আধুনিকায়নের কাজ করার উদ্যোগ নেন। এ বিষয়ে গ্রামে একটি বৈঠক করেন।

জানা যায়, শ্রী শ্রী রাধা গোবিন্দ কালি মন্দির চত্বরে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণ কাজ শুরু করেন। এসব নির্মাণ কাজ ও কাজের অর্থের উৎস নিয়ে দেশব্যাপী আলোচনায় আসেন হরিদাস চন্দ্র তরুণী দাস। এরপর রাম মূর্তি অপসারন ও তাকে গ্রেপ্তার এবং এসব কাজে অর্থের অনুসন্ধানের দাবিতে পলাশবাড়ী ও গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

পলাশবাড়ীতে রাম মূর্তি নির্মাণের মূল উদ্যোক্তা গ্রেপ্তার

নৌকায় চড়ে পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীরা

চট্টগ্রামে বন্যার্তদের পাশে ফেনীর শতাধিক স্বেচ্ছাসেবী

মডেল মসজিদে কুরআন শিক্ষা কর্মসূচিতে বিএনপির বাধা,এলাকায় চরম উত্তেজনা

বন্যায় বিপর্যস্ত চট্টগ্রাম,পানিবন্দি লাখো মানুষ

সরকারি সার পাচার মামলায় কারাগারে বিএনপি নেতা

পাটগ্রাম সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা বিএসএফের

সিরাজগঞ্জে পানির পাম্পে আসছে গ্যাস

সর্বাধিক পঠিত

এ বছর রোজা ২৯ নাকি ৩০টি?

মানিকগঞ্জ -২ আসনে জোটের প্রার্থী মুহাদ্দীস শেখ মো: সালাহ উদ্দীন

চাঁদপুরে যাত্রীবাহী বাস উল্টে খালে, আহত অন্তত ১৭

ব্যবসা বা ঘর নির্মাণের জন্য কাউকে চাঁদা দিতে হবে না : হাজি মুজিব

কুষ্টিয়ায় মহিলা জামায়াতের গণমিছিল

বিডিয়ার হত্যাকাণ্ডে আওয়ামী লীগের যোগসূত্র ছিল: জামায়াত আমির

কিস্তির টাকা না পেয়ে হাঁস নিয়ে গেল এনজিও কর্মী

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ

রুমিন ফারহানা পেলেন হাঁস প্রতীক

রাজধানীর ডেমরা থেকে ৫ গ্রেনেড উদ্ধার