সরকারি সার পাচার মামলায় কারাগারে বিএনপি নেতা

Post Image

কৃষকের জন্য বরাদ্দ সরকারি সার পাচারের উদ্দেশ্যে এক জেলা থেকে আরেক জেলায় নেওয়া হচ্ছিল ট্রাকে করে। পথে পুলিশের হাতে ধরা পড়ে ৪৬০ বস্তা ডিএপি সার। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় পুলিশের দেওয়া চার্জশিটে আসামি হয়েছেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন।

দীর্ঘদিন আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পরে আদালতে আত্মসমর্পণ করলে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। গোপালগঞ্জের মুকসুদপুর থানায় দায়ের হওয়া সরকারি সার পাচারের মামলায় সোহরাব হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। বর্তমানে তিনি গোপালগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন।

গোপালগঞ্জ কোর্ট পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ ক্ষমতা আইনের মামলাটির একাধিক ধার্য তারিখে আদালতে হাজির হননি সোহরাব হোসেন। চার্জশিট দাখিলের পরও তিনি আদালতে উপস্থিত না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে গত ১ জুলাই আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২৪ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার বড়ইতলা বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের চেকপোস্টে একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাক থেকে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ৪৬০ বস্তা ডিএপি (ডাই অ্যামোনিয়াম ফসফেট) সার উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় বিএডিসির লোগো এবং উৎপাদনকারী দেশ হিসেবে সৌদি আরবের নাম উল্লেখ ছিল। জব্দ করা সারের বাজারমূল্য প্রায় ৪ লাখ ৩৭ হাজার টাকা।

এ ঘটনায় মুকসুদপুর থানায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. রকিবুল ইসলাম উজ্জ্বল তদন্ত শেষে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।

চার্জশিটভুক্ত অপর আসামিরা হলেন- মেহেরপুর শহরের মন্ডলপাড়ার মো. আবু তালেব ওরফে রিপন (৪২), উজলপুর গ্রামের মো. সজল (২৭), গাংনী উপজেলার সহোগলপুর গ্রামের মো. আব্দুস সালাম (৩৯) এবং বরিশালের গৌরনদী উপজেলার হরহর গ্রামের মো. আনোয়ার হোসেন বেপারী (৪৮)।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি সারগুলো পাচারের উদ্দেশ্যেই পরিবহন করা হচ্ছিল। এ ঘটনায় আসামিদের প্রত্যক্ষ সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। আদালতের নির্দেশে জব্দ করা ৪৫৯ বস্তা সার নিলামে বিক্রি করে ৪ লাখ ১৪ হাজার ৮০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

এদিকে কৃষকের জন্য বরাদ্দ সরকারি সার পাচারের মামলায় স্থানীয় একটি বড় রাজনৈতিক দলের নেতার নাম উঠে আসায় মেহেরপুরের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, ‘রাজনীতি করার পাশাপাশি আমি নিজেও একজন কৃষক। এবার ছয় বিঘা জমিতে ধান চাষ করেছি। কিন্তু বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকেও আমাকে চড়া মূল্যে কালোবাজারিদের কাছ থেকে সার কিনতে হয়েছে। অথচ সদর উপজেলা বিএনপির নেতা এবং সার ব্যবসায়ীদের নেতা হয়েও সোহরাব হোসেন মেহেরপুর জেলার কোটার সার অন্য জেলায় কালোবাজারিতে বিক্রি করতে গিয়ে ধরা পড়েছেন। বিষয়টি সত্যিই লজ্জার।’

এ বিষয়ে বক্তব্য জানতে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টনের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ আহমেদ বলেন, ‘মামলাটি বর্তমান উপজেলা বিএনপির কমিটি গঠনের আগের। তাই এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। তবে আদালতে তিনি দোষী সাব্যস্ত হলে দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সরকারি সার পাচারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরাও।

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের কৃষক আব্দুল মালেক বলেন, ‘মৌসুম এলেই সার নিয়ে সংকট তৈরি হয়। অনেক সময় নির্ধারিত দামেও সার পাওয়া যায় না। সরকারি সার যদি এভাবে পাচার হয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হই আমরা কৃষকরাই। সরকার এ বিষয়ে কঠোর ব্যবস্থা নিক।’

একই উপজেলার পিরোজপুর গ্রামের কৃষক নুর ইসলাম বলেন, ‘সারের জন্য ঘণ্টার পর ঘণ্টা ডিলারের দোকানে অপেক্ষা করতে হয়। অনেক সময় বাড়তি দামও দিতে হয়। কৃষকের জন্য বরাদ্দ সার যারা পাচার করে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।’

মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘বিশেষ ক্ষমতা আইনের মামলাটি আমি থানায় যোগদানের আগের। বর্তমানে মামলাটি বিচারিক পর্যায়ে রয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি কার্যক্রম চলমান।’ বলেন, মামলাটি বর্তমানে বিচারাধীন এবং আইনি কার্যক্রম চলমান রয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বন্যায় বিপর্যস্ত চট্টগ্রাম,পানিবন্দি লাখো মানুষ

সরকারি সার পাচার মামলায় কারাগারে বিএনপি নেতা

পাটগ্রাম সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা বিএসএফের

সিরাজগঞ্জে পানির পাম্পে আসছে গ্যাস

‘যোগাযোগ বিচ্ছিন্ন’ বান্দরবানে চরম ভোগান্তি

রাতে খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত, চরম দুর্ভোগে মানুষ

সরিষাবাড়ীতে মায়ের ভরণপোষণ না দেওয়ায় ছেলে গ্রেপ্তার

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

সর্বাধিক পঠিত

সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি

এ বছর রোজা ২৯ নাকি ৩০টি?

আমির হামজা কে হত্যার হুমকি প্রতিবাদে বক্তব্য দেয়ার সময় স্টক মারা গেলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর

ব্যবসা বা ঘর নির্মাণের জন্য কাউকে চাঁদা দিতে হবে না : হাজি মুজিব

মানিকগঞ্জ -২ আসনে জোটের প্রার্থী মুহাদ্দীস শেখ মো: সালাহ উদ্দীন

চাঁদপুরে যাত্রীবাহী বাস উল্টে খালে, আহত অন্তত ১৭

কুষ্টিয়ায় মহিলা জামায়াতের গণমিছিল

বিডিয়ার হত্যাকাণ্ডে আওয়ামী লীগের যোগসূত্র ছিল: জামায়াত আমির

কিস্তির টাকা না পেয়ে হাঁস নিয়ে গেল এনজিও কর্মী

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ