নৌকায় চড়ে পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীরা

Post Image

টানা বর্ষণের ফলে যাতায়াতের বিকল্প না থাকায় এইচএসসি পরীক্ষার্থীদের নৌকা চড়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হয়েছে। পানিতে তলিয়ে যাওয়া রাস্তা ও যানবাহনের অপ্রতুলতার কারণে পরীক্ষার্থী ও অভিভাবকরা এই ঝুঁকিপূর্ণ পথ বেছে নিতে বাধ্য হয়েছেন বলে জানান পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকরা।

১৩ জুলাই কুমিল্লার ‘কুমিল্লা সরকারি মহিলা কলেজ’ কেন্দ্রে এই দৃশ্য দেখা যায়।

জানা যায়, আজ বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান ব্যবসা শাখার হিসাব বিজ্ঞান ১ম পত্র এবং মানবিক শাখার যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এসময় এক অভিবাবক জানান, এইচএসসির মতো একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় শিক্ষার্থীরা যেভাবে নৌকায় চড়ে গিয়েছে, এটা খুবই ঝুঁকিপূর্ণ । যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারত । প্রবেশপত্র যদি পানিতে পড়ে যেত তাহলে সর্বনাশ হতো। শিক্ষামন্ত্রীর উচিত ছিল দুর্যোগপূর্ণ আবহাওয়া পরীক্ষা স্থগিত করা।

কুমিল্লা আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা সৈয়দ আরিফুর রহমান জানান, আজ ভোররা থেকে কুমিল্লা ১০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে । এছাড়া সারাদিন বৃষ্টি থাকবে কুমিল্লায় ।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার ভূঁইয়া বলেন, কুমিল্লা ভিক্টোরিয়া উচ্চ মাধ্যমিক শাখায় আটটি কলেজের পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে । আমাদের কেন্দ্রে পানির সমস্যা নেই। কুমিল্লা সরকারি মহিলা কলেজে প্রবেশে আমার কলেজের শিক্ষার্থীরা হলে প্রবেশের ক্ষেত্রে কিছুটা সমস্যা হয়েছে। এছাড়া সকাল থেকেই কুমিল্লা নগরীতে যানবাহন কম থাকায় শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হয়েছে। 

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

পলাশবাড়ীতে রাম মূর্তি নির্মাণের মূল উদ্যোক্তা গ্রেপ্তার

নৌকায় চড়ে পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীরা

চট্টগ্রামে বন্যার্তদের পাশে ফেনীর শতাধিক স্বেচ্ছাসেবী

মডেল মসজিদে কুরআন শিক্ষা কর্মসূচিতে বিএনপির বাধা,এলাকায় চরম উত্তেজনা

বন্যায় বিপর্যস্ত চট্টগ্রাম,পানিবন্দি লাখো মানুষ

সরকারি সার পাচার মামলায় কারাগারে বিএনপি নেতা

পাটগ্রাম সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা বিএসএফের

সিরাজগঞ্জে পানির পাম্পে আসছে গ্যাস

সর্বাধিক পঠিত

এ বছর রোজা ২৯ নাকি ৩০টি?

মানিকগঞ্জ -২ আসনে জোটের প্রার্থী মুহাদ্দীস শেখ মো: সালাহ উদ্দীন

চাঁদপুরে যাত্রীবাহী বাস উল্টে খালে, আহত অন্তত ১৭

ব্যবসা বা ঘর নির্মাণের জন্য কাউকে চাঁদা দিতে হবে না : হাজি মুজিব

কুষ্টিয়ায় মহিলা জামায়াতের গণমিছিল

বিডিয়ার হত্যাকাণ্ডে আওয়ামী লীগের যোগসূত্র ছিল: জামায়াত আমির

কিস্তির টাকা না পেয়ে হাঁস নিয়ে গেল এনজিও কর্মী

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ

রুমিন ফারহানা পেলেন হাঁস প্রতীক

রাজধানীর ডেমরা থেকে ৫ গ্রেনেড উদ্ধার