চট্টগ্রামে বন্যার্তদের পাশে ফেনীর শতাধিক স্বেচ্ছাসেবী

Post Image

চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী, কক্সবাজার, বান্দরবান ও রাঙামাটিতে বন্যাকবলিত এলাকায় মানবিক সহায়তায় পাশে দাঁড়িয়েছে ফেনীর শতাধিক স্বেচ্ছাসেবী সংগঠন। গত তিন দিন ধরে ফেনী থেকে এসব স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন। আগামী কয়েকদিন আরও বেশকিছু সংগঠন সহায়তা নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

জানা গেছে, ভারী বৃষ্টির ফলে ভয়াবহ বন্যার কবলে পড়েছে চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী। এতে বন্যা কবলিত বিভিন্ন গ্রামে মানবিক সহায়তা পৌঁছে দিতে ফেনী থেকে গত তিন দিনে শতাধিক সংগঠন কাজ করেছে।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো ডু-সামথিং ফাউন্ডেশন,দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি, ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবার, নিরাপদ সড়ক আন্দোলন, টিম আবু তালেব, ফেনী টার্ফ এক্সপ্রেস, ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাব, পরশুরাম ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাব ও রাহবার, তারুণ্যের বন্ধন, পরিবর্তন, এফবিডিএ, গ্রিন ফোকাস ওয়েলফেয়ার ফাউন্ডেশন, লাইফ ফর হিউম্যান ফেনী, মধুয়াই ফাউন্ডেশন, পশ্চিম সুলাখালী যুব সমাজ কল্যাণ সংঘ, একতা সামাজিক সংগঠন, জি.ভা. সমাজ কল্যাণ ইয়ুথ ফাউন্ডেশন, ফুলগাজীর মুন্সিরহাট যুব শক্তি স্বেচ্ছাসেবী সংগঠন, ইলা মিত্র যুব মহিলা সমাজ কল্যাণ সংস্থা, রিভার ডেল্টা ডি এক্স ক্লাব ফেনী, উম্মাহ ব্লাড ডোনেশন ক্লাব, হিউম্যানিটি ইজ লাইফ, ফাজিলপুর সাতবাড়িয়া মানবিক ফাউন্ডেশন, আল ইনসান ফাউন্ডেশন, ফেনী জেলা ছাত্র ফোরাম, অগ্রণী ব্লাড ফাউন্ডেশন, মানব সেবা সংস্থা ও ফেনী ওয়েলফেয়ার ব্লাড ফাইটার্সসহ আরও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।

ফেনী পুরাতন জেল রোডে এলইডি স্ক্রিনে ফিফা ওয়ার্ল্ড কাপ খেলা চলাকালীন দর্শকদের থেকে বন্যার্তদের জন্য আর্থিক সহায়তা নেওয়া হয়।

এ ছাড়া দুই শতাধিক প্যাকেট নিয়ে সোমবার ‘আমরা যুবকরা চাই পরিবর্তন’, ‘সচেতন বাংলাদেশ’ ও ‘টুগেদার ফর চেঞ্জ’ নামে তিনটি সংগঠনসহ বেশ কিছু সংগঠন সহায়তা নিয়ে যাওয়ার কথা রয়েছে।

জানতে চাইলে স্বেচ্ছাসেবী সংগঠক নিশাদ আদনান  বলেন, আমাদের স্বেচ্ছাসেবক পরিবারের অধীনে থাকা ৩৫টি সংগঠন ত্রাণ সহায়তা নিয়ে গেছে। আরও কিছু যাবে আগামী কয়েকদিনে। এর বাইরেও আরও অনেক সংগঠন গেছে। সব মিলিয়ে শতাধিকেরও বেশি হবে। শুকনো খাবারের পাশাপাশি পশুখাদ্য নেওয়া হয়েছে।

নিসআর সাবেক জেলা সভাপতি জিয়া উদ্দিন বলেন, রোববার আমরা স্বেচ্ছাসেবকদের একটি প্রতিনিধি দল সাতকানিয়া ও বাঁশখালীতে এসেছি। আজ বন্যার্তদের সহায়তা করেছি। আমাদের সহায়তায় ছিল মুড়ি, চিড়া, বিস্কুট, পানি, পাউরুটি, গুড়, ন্যাপকিন, শিশুদের খাবার, প্যারাসিট্যামল, স্যালাইন, ডায়রিয়া ও এলার্জির মেডিসিন, এবং মোমবাতি ও দিয়াশলাই।

সোহরাব হোসেন শাকিল আরেকজন বলেন, বন্যার্তদের সহায়তায় আমরা কাল যাব। তাদের পাশে দুর্যোগময় সময়ে দাঁড়াব। এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

পলাশবাড়ীতে রাম মূর্তি নির্মাণের মূল উদ্যোক্তা গ্রেপ্তার

নৌকায় চড়ে পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীরা

চট্টগ্রামে বন্যার্তদের পাশে ফেনীর শতাধিক স্বেচ্ছাসেবী

মডেল মসজিদে কুরআন শিক্ষা কর্মসূচিতে বিএনপির বাধা,এলাকায় চরম উত্তেজনা

বন্যায় বিপর্যস্ত চট্টগ্রাম,পানিবন্দি লাখো মানুষ

সরকারি সার পাচার মামলায় কারাগারে বিএনপি নেতা

পাটগ্রাম সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা বিএসএফের

সিরাজগঞ্জে পানির পাম্পে আসছে গ্যাস

সর্বাধিক পঠিত

এ বছর রোজা ২৯ নাকি ৩০টি?

মানিকগঞ্জ -২ আসনে জোটের প্রার্থী মুহাদ্দীস শেখ মো: সালাহ উদ্দীন

চাঁদপুরে যাত্রীবাহী বাস উল্টে খালে, আহত অন্তত ১৭

ব্যবসা বা ঘর নির্মাণের জন্য কাউকে চাঁদা দিতে হবে না : হাজি মুজিব

কুষ্টিয়ায় মহিলা জামায়াতের গণমিছিল

বিডিয়ার হত্যাকাণ্ডে আওয়ামী লীগের যোগসূত্র ছিল: জামায়াত আমির

কিস্তির টাকা না পেয়ে হাঁস নিয়ে গেল এনজিও কর্মী

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ

রুমিন ফারহানা পেলেন হাঁস প্রতীক

রাজধানীর ডেমরা থেকে ৫ গ্রেনেড উদ্ধার