সীমান্তে বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ

Post Image


জামালপুরের বকশীগঞ্জ সীমান্তের বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।


স্থানীয়রা জানায়, বুধবার সকালে উপজেলার কামালপুর ইউনিয়নের রামরামপুর সীমান্তের ১০৮২ নম্বর সীমান্ত পিলারের কাছে এক বৃদ্ধকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির অবস্থান ও সতর্কতার কারণে ওই চেষ্টা ব্যর্থ হয়।


এ ঘটনাকে কেন্দ্র করে দিনভর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করে। বিকেলের দিকে কাঁটাতারের দুই পাশ থেকে উভয় দেশের কিছু নাগরিক একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।


একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ভারতীয় পক্ষের লোকজন সেখান থেকে সরে যায়।


জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তের শূন্যরেখা অতিক্রম না করতে নাগরিকদের অনুরোধ করা হয়েছে। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবিকে সহযোগিতা করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

‘ভাড়ায়’ আনা হয়েছিল ইট, প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নিয়ে গেলেন ঠিকাদার

সীমান্তে বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ

বগুড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা ও তার ভাইকে কুপিয়ে জখম

সীমান্তে বিএসএফের পুশইন ঠেকালো বিজিবি ও স্থানীয়রা

ইয়াবাসহ গ্রেপ্তার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা

দেড় মিনিটের ঝড়ে ৩ গ্রামের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান তছনছ

পুশইন ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৭ বিজিবি

বিএনপি নেতার মাথা ফাটালেন আরেক নেতা

সর্বাধিক পঠিত

দুর্নীতির বিরুদ্ধেই হবে জামায়াতের জিহাদ: ডা. তাহের

বিএনপি ক্ষমতায় গেলে পঞ্চগড়ে বিশ্ববিদ্যালয় করা হবে: নওশাদ জমির

সুনামগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় পেঁয়াজ ও চিনি জব্দ

জনগণ চাঁদাবাজ-সন্ত্রাসকে ভোট দিতে চায় না: ফয়জুল করীম

দুর্বৃত্তদের গুলিতে আলোচিত ডাকাত ‘লেদা পুতু’ নিহত

এমপি আখতারের সফর ঘিরে হারাগাছে বিক্ষোভের ডাক বিএনপির

ডাকসু ভিপি সাদিক কায়েমের আকদ অনুষ্ঠানে উপস্থিত জামায়াত আমির

খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া চাইলেন সাদিক কায়েম

জামায়াতে ইসলামী সারা দেশে উত্তেজনা সৃষ্টি করছে

বিভিন্ন থানায় পুলিশ টাকা ছাড়া কথা শোনে না : সারজিস