বিএনপি ক্ষমতায় গেলে পঞ্চগড়ে বিশ্ববিদ্যালয় করা হবে: নওশাদ জমির

Post Image

পঞ্চগড়-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে পঞ্চগড় জেলায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। একই সঙ্গে জেলার সার্বিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হবে।

শনিবার সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার চৌরাস্তা বাজারে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার নওশাদ জমির বলেন, তার পিতা সাবেক স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দীন সরকার পঞ্চগড় জেলার রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও অবকাঠামো উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন। কিন্তু গত ১৭ বছর বিএনপি ক্ষমতার বাইরে থাকায় জেলায় তেমন কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি।

তিনি বলেন, পঞ্চগড়বাসীর দীর্ঘদিনের দাবি একটি বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল কলেজ। বিএনপি সরকার গঠন করলে এবং জনগণের ভোটে তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে অবশ্যই পঞ্চগড়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।

তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন—পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার মাঝামাঝি স্থানে একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে।

তিনি আরও জানান, পঞ্চগড়ে ২৫০ শয্যার হাসপাতাল চালু করা, তেঁতুলিয়া হাসপাতালে চিকিৎসক সংকট নিরসন এবং তেঁতুলিয়া পৌরসভাকে উন্নীত করা হবে।

ব্যারিস্টার নওশাদ জমির বলেন, তেঁতুলিয়া উপজেলায় সম্ভাবনাময় পর্যটন শিল্পের উন্নয়ন, পাথর শ্রমিকদের কর্মসংস্থান টিকিয়ে রাখতে কাঁচ শিল্পের কারখানা স্থাপন এবং চা শিল্পে বিদ্যমান সিন্ডিকেট ভেঙে চা-চাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, তার পরিবার কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না।

তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

উপজেলা বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিনের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন—ছাত্রদলের সাধারণ সম্পাদক সবুজ, যুবদলের সভাপতি খন্দকার আবু নোমান এনাম, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বুড়াবুড়ী ইউনিয়ন চেয়ারম্যান তারেক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাবুল মাস্টার, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, পঞ্চগড় জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট রীনা পারভীন, জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আদম সুফি এবং ব্যারিস্টার মুহাম্মদ নওফল জমিরসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস