সুনামগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় পেঁয়াজ ও চিনি জব্দ

Post Image

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সীমান্ত অতিক্রম করে বিনা শুল্কে ভারত থেকে নিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় পেয়াজ, চিনিসহ বিভিন্ন পণ্যের চালান জব্দ করেছে। মঙ্গলবার গভীর রাতে তাহিরপুর উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের লাউরগড় বিওপি এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি জানায়, সীমান্ত পিলার ১২০৩/১-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে যাদুকাটা নদীতে মালিকবিহীন অবস্থায় ২টি বারকী নৌকা আটক করা হয়।

নৌকাগুলো তল্লাশি করে ১ হাজার ৫৭৫ কেজি ভারতীয় পেঁয়াজ এবং ১০০ কেজি ভারতীয় চিনি পাওয়া যায়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ২, লাখ ৭১ হাজার টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. ক. জাকারিয়া কাদির বলেন, দেশীয় পেঁয়াজ উৎপাদনকারী কৃষকদের স্বার্থ রক্ষা ও পেঁয়াজ উৎপাদনে আরও উৎসাহ দিতে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে। একই সঙ্গে চোরাই পথে ভারতীয় পণ্য প্রবেশের কারণে সরকারের রাজস্ব ক্ষতি রোধে স্থলপথের পাশাপাশি নৌপথেও বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। আটককৃত নৌকা, পেঁয়াজ ও চিনি শুল্ক কার্যালয় জমা করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব নাকি, পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই: এএসআই

শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচনায়

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

আম্মারের সাথী পদ বাতিল নিয়ে মুখ খুললেন শিবির সভাপতি

৯ কেজি স্বর্ণ উদ্ধার, পাঁচ দিনের রিমান্ডে দুই বিমানকর্মী

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

সর্বাধিক পঠিত

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ