পুশইন ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৭ বিজিবি

Post Image

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের অপচেষ্টা প্রতিরোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে জনবল বৃদ্ধি, অতিরিক্ত টহল, গোয়েন্দা নজরদারি ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।


বিজিবি সূত্র জানায়, গত ৮ জুন ২০২৬ থেকে নীলডুমুর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তের বিপরীতে অবস্থানরত ভারতের ৭৪ ও ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের দায়িত্বাধীন এলাকায় ১৫ থেকে ২০ জন পুরুষ, নারী ও শিশুকে পুশ-ইনের উদ্দেশ্যে জড়ো করা হয়। তবে সীমান্তে বিজিবির কঠোর অবস্থান ও নজরদারির কারণে তাদের বাংলাদেশে প্রবেশ করানো সম্ভব হয়নি।


পুশইন প্রতিরোধে ১৭ বিজিবি একাধিক কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে সীমান্তবর্তী সংশ্লিষ্ট বিওপিগুলোতে অতিরিক্ত জনবল মোতায়েন, মোটরসাইকেল ও এটিভির মাধ্যমে নিয়মিত ও অতিরিক্ত রাত্রিকালীন টহল, সীমান্ত এলাকায় মাইকিং করে জনসচেতনতা বৃদ্ধি এবং বাঁশি, লাইট ও মেগাফোনসহ বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


এছাড়া নদীপথে পুশ-ইনের সম্ভাবনা রোধে সীমান্তবর্তী নদী এলাকায় হাই-স্পিড বোটের মাধ্যমে নিয়মিত টহল অব্যাহত রয়েছে। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে বিভিন্ন সচেতনতামূলক সভাও আয়োজন করা হচ্ছে।


বিজিবি জানিয়েছে, যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ব্যাটালিয়ন সদর দপ্তরে সার্বক্ষণিক দুই সেকশনের একটি কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) প্রস্তুত রাখা হয়েছে।


নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজিব বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ১৭ বিজিবি সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না।


তিনি আরও বলেন, আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা নীতিমালা, প্রচলিত আইন এবং বিদ্যমান দ্বিপাক্ষিক সমঝোতার পরিপন্থি যে কোনো পুশইনের অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হচ্ছে। পুশইন প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা নজরদারি, টহল ও অপারেশনাল কার্যক্রম বহুগুণে জোরদার করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় ১৭ বিজিবি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

দেড় মিনিটের ঝড়ে ৩ গ্রামের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান তছনছ

পুশইন ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৭ বিজিবি

বিএনপি নেতার মাথা ফাটালেন আরেক নেতা

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

সাড়ে ৫ লাখ টাকার ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

ঢাকা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান নিয়োগ

কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, আহত

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

সর্বাধিক পঠিত

দুর্নীতির বিরুদ্ধেই হবে জামায়াতের জিহাদ: ডা. তাহের

সুনামগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় পেঁয়াজ ও চিনি জব্দ

বিএনপি ক্ষমতায় গেলে পঞ্চগড়ে বিশ্ববিদ্যালয় করা হবে: নওশাদ জমির

ডাকসু ভিপি সাদিক কায়েমের আকদ অনুষ্ঠানে উপস্থিত জামায়াত আমির

জনগণ চাঁদাবাজ-সন্ত্রাসকে ভোট দিতে চায় না: ফয়জুল করীম

দুর্বৃত্তদের গুলিতে আলোচিত ডাকাত ‘লেদা পুতু’ নিহত

খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া চাইলেন সাদিক কায়েম

এমপি আখতারের সফর ঘিরে হারাগাছে বিক্ষোভের ডাক বিএনপির

জামায়াতে ইসলামী সারা দেশে উত্তেজনা সৃষ্টি করছে

বিভিন্ন থানায় পুলিশ টাকা ছাড়া কথা শোনে না : সারজিস