জনগণ চাঁদাবাজ-সন্ত্রাসকে ভোট দিতে চায় না: ফয়জুল করীম

Post Image
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বাংলাদেশের জনগণ চাঁদাবাজ সন্ত্রাসকে ভোট দিতে চায় না। যারা বিদেশে টাকা পাচার করবে এরকম মানুষকে জনগণ দেখতে চায় না।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

এদিন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর) আসনের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এই নির্বাচনি জনসভার আয়োজন করা হয়।

মুহাম্মদ ফয়জুল করীম বলেন, যারা এতদিন নির্বাচন নির্বাচন জিকির করতেন তারা এখন নির্বাচন নিয়ে জিকির করছেন না। তারা যেন নির্বাচন ভুলে গেছে। কারণ তারা মাঠ পর্যায়ের জরিপ করে দেখেছে পায়ের নিচে মাটি সরে গেছে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ অনেক নির্বাচন দেখেছে। কিন্তু আগামীতে স্বচ্ছ সুন্দর গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই। যেখানে পেশীশক্তির ব্যবহার হবে না। কালো টাকার ছড়াছড়ি থাকবে না। মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে। লেভেল প্লেয়িং ফিল্ডের ভিত্তিতে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচন প্রত্যাশা করছি। বাংলাদেশে মারামারি দখলদারির নির্বাচন ত্যাগ করতে চাই। সবাই নির্বাচনে অংশগ্রহণ করবো।

তিনি আরও বলেন, আমার মনে চায় সবাই একই স্টেজে বসে নির্বাচন করবে। একসঙ্গে বসে দাওয়াত দেবে। আমরা এরকম পরিবেশ চাই। আমরা বাংলাদেশের নাগরিক সবাই একসঙ্গে থাকতে চাই। দেশের উন্নয়ন দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই। আমরা চাই সুন্দর পরিবেশে অন্তর্বর্তী সরকার নির্বাচন উপহার দিবে।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর) আসনের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কো‌টি টাকা

রংপুরে কালিমার পতাকা নিয়ে বিক্ষোভ

বাকৃবি শাখা ছাত্রশিবিরের নতুন সভাপতি মঈন, সেক্রেটারি তানভীর

হাদি হত্যার বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিরকুট

এটি বাজেট নয়, গরিব মারার প্রকল্প: সংসদে রফিকুল ইসলাম খান

শিক্ষার্থীদের ডিম-রুটি মিলল প্রধান শিক্ষিকার ব্যাগে

পাগলা মসজিদের ১৩ দানবাক্সে মিলল রেকর্ড ৪৩ বস্তা টাকা

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ

সর্বাধিক পঠিত

শহীদদের রক্তের বদৌলতেই ইসলাম উর্বর অবস্থানে এসেছে : অধ্যাপক ইউনুস

চরমোনাই পীর বলেছেন, জামায়াত কোনো ইসলামী দল নয়: মির্জা ফখরুল

নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির দুই বাসে আগুন

বগুড়ায় যুবদল-ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার

প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে— হাসনাত আবদুল্লাহর অভিযোগ

বগুড়ায় নির্বাচনি মাঠে থাকবে ২৪ প্লাটুন বিজিবি

বাসের ধাক্কায় যুবদলের ২ নেতা নিহত

জামায়াত ক্ষমতায় এলে দেশটা পাকিস্তান হবে

শেরপুর-৩ আসনে নতুন তফসিল দেবে ইসি

সাদিক কায়েমের মেয়র প্রার্থী হওয়ার সুযোগ নেই: ছাত্রশিবির