কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, আহত

Post Image

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাইওয়ে পুলিশের একটি গাড়িতে হামলা ও ভাঙচুর করেছেন থ্রি-হুইলার চালকরা। ঘটনায় পুলিশের এক সদস্য আহত হন। 

আজ মঙ্গলবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন।

পুলিশ জানায়, মহাসড়কে নিষিদ্ধ থ্রি-হুইলারের বিরুদ্ধে অভিযান চালানোর সময় একটি আটক করে মামলা দেওয়া হয়। এর জেরে কয়েকজন চালক সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে অবস্থান নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অটোরিকশার চালকের সঙ্গে এক পুলিশ সদস্যের কথা কাটাকাটির একপর্যায়ে ওই সদস্য অটোরিকশার সামনের গ্লাসে আঘাত করেন। এর প্রতিবাদে চালকরা উত্তেজিত হয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করেন।

ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চট্টগ্রামমুখী লেনে ৩ থেকে ৪ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় ১০ মিনিট পর পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল আবার শুরু হয়।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

দেড় মিনিটের ঝড়ে ৩ গ্রামের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান তছনছ

পুশইন ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৭ বিজিবি

বিএনপি নেতার মাথা ফাটালেন আরেক নেতা

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

সাড়ে ৫ লাখ টাকার ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

ঢাকা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান নিয়োগ

কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, আহত

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

সর্বাধিক পঠিত

দুর্নীতির বিরুদ্ধেই হবে জামায়াতের জিহাদ: ডা. তাহের

সুনামগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় পেঁয়াজ ও চিনি জব্দ

বিএনপি ক্ষমতায় গেলে পঞ্চগড়ে বিশ্ববিদ্যালয় করা হবে: নওশাদ জমির

ডাকসু ভিপি সাদিক কায়েমের আকদ অনুষ্ঠানে উপস্থিত জামায়াত আমির

জনগণ চাঁদাবাজ-সন্ত্রাসকে ভোট দিতে চায় না: ফয়জুল করীম

দুর্বৃত্তদের গুলিতে আলোচিত ডাকাত ‘লেদা পুতু’ নিহত

খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া চাইলেন সাদিক কায়েম

এমপি আখতারের সফর ঘিরে হারাগাছে বিক্ষোভের ডাক বিএনপির

জামায়াতে ইসলামী সারা দেশে উত্তেজনা সৃষ্টি করছে

বিভিন্ন থানায় পুলিশ টাকা ছাড়া কথা শোনে না : সারজিস