যশোরে যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল, আটক ১০

Post Image

যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের ব্যানারে আকস্মিক মিছিলকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার (৭ জুন) বিকেলে ধর্মতলা এলাকায় মিছিল বের করা হলেও কয়েক মিনিটের মধ্যেই তা ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে মিছিলে অংশ নেয়ার অভিযোগে ১০ জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।


প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক মিনিট স্থায়ী ওই মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যশোর পৌরসভার সাবেক কাউন্সিলর হাজী আলমগীর কবির সুমনের নামে বিভিন্ন স্লোগান দেয়া হয়। মিছিলের ব্যানারেও জেলা যুবলীগের নেতা হাজী আলমগীর কবির সুমনের নাম উল্লেখ ছিল।


খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। পরে মিছিলে অংশ নেয়ার অভিযোগে ১০ জনকে আটক করা হয়। বর্তমানে তাদের যশোর কোতোয়ালি থানায় রাখা হয়েছে।


যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম বলেন, ‘খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। সন্দেহভাজন হিসেবে ১০ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

আর্জেন্টিনা সমর্থকদের অতি-উন্মাদনা, রাস্তা বন্ধ করে নাচ-গানে স্থানীয়দের ক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস খাদে পড়ে ৪ জন নিহত, আহত ৩০

বিএসএফের পিছুটান: সীমান্তে ৪৮ ঘণ্টা রাখার পর ১১ জনকে ফিরিয়ে নিল ভারত

‘কাদা-পানির মধ্যেই দুইটা রাত পার হয়ে গেল’

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

যশোরে যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল, আটক ১০

ছেলের অপকর্মে পদ হারালেন বিএনপি নেতা

সরকারি হরগঙ্গা কলেজে ইসলামী ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সর্বাধিক পঠিত

‘সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে বিপদে পড়েছি’

ন্যায় প্রতিষ্ঠার প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান

এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী

দুর্নীতির বিরুদ্ধেই হবে জামায়াতের জিহাদ: ডা. তাহের

সুনামগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় পেঁয়াজ ও চিনি জব্দ

জনগণ চাঁদাবাজ-সন্ত্রাসকে ভোট দিতে চায় না: ফয়জুল করীম

এমপি আখতারের সফর ঘিরে হারাগাছে বিক্ষোভের ডাক বিএনপির

দুর্বৃত্তদের গুলিতে আলোচিত ডাকাত ‘লেদা পুতু’ নিহত

খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া চাইলেন সাদিক কায়েম

রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে অবরোধ