ছেলের অপকর্মে পদ হারালেন বিএনপি নেতা

Post Image


নেত্রকোণার কলমাকান্দায় ছেলের অপকর্মে পদ হারালেন বিএনপি নেতা গেদু মিয়া। এক মাওলানাকে প্রাণনাশের হুমকি ও গালমন্দ করায় থানায় লিখিত অভিযোগ দায়েরের একদিনের মাথায় দলীয় পদ হারিয়েছেন খারনৈ ইউনিয়ন বিএনপির সভাপতি।


শনিবার রাতে উপজেলা বিএনপির পক্ষ থেকে তাকে সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জিহাদ খান (মিতুল) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সভাপতি গেদু মিয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং নৈতিক অবক্ষয়জনিত কারণে তাকে খারনৈ ইউনিয়ন বিএনপির সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবুল মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।


মাদক নিয়ে পুলিশকে তথ্য দেওয়ায় মাওলানা শফিকুল ইসলামকে বিভিন্ন নম্বর থেকে ফোন করে গালমন্দ ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে গেদু মিয়া ছেলে হৃদয়ের বিরুদ্ধে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক অডিও ছড়িয়ে পড়ে।


কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজল সরকার অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ছেলের অপকর্মে পদ হারালেন বিএনপি নেতা

ছেলের অপকর্মে পদ হারালেন বিএনপি নেতা

সরকারি হরগঙ্গা কলেজে ইসলামী ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ডিসি অফিসে বিএনপির দুই নেতার মারামারি, অফিস সহকারী আহত

নোয়াখালীতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষের পর ওসি প্রত্যাহার

দেশে হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

টঙ্গীতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে বলাৎকারের অভিযোগ

স্বজনের কাছে টিকার টাকা দাবি, সেই নার্সকে অব্যাহতি

সর্বাধিক পঠিত

চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১

ন্যায় প্রতিষ্ঠার প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান

এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী

দুর্নীতির বিরুদ্ধেই হবে জামায়াতের জিহাদ: ডা. তাহের

‘সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে বিপদে পড়েছি’

সুনামগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় পেঁয়াজ ও চিনি জব্দ

খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া চাইলেন সাদিক কায়েম

এমপি আখতারের সফর ঘিরে হারাগাছে বিক্ষোভের ডাক বিএনপির

ডাকসু ভিপি সাদিক কায়েমের আকদ অনুষ্ঠানে উপস্থিত জামায়াত আমির

দুর্বৃত্তদের গুলিতে আলোচিত ডাকাত ‘লেদা পুতু’ নিহত