রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে অবরোধ

Post Image

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছেন দলীয় নেতাকর্মীরা। শনিবার বিকেলে গোদাগাড়ীর সিঅ্যান্ডবি মোড়ে এ কর্মসূচি পালিত হয়।


বিকেলে রাজশাহী-১ আসনের আরেক মনোনয়নপ্রত্যাশী সুলতানুল ইসলাম তারেকের অনুসারীরা গোদাগাড়ীর মহিষালবাড়ি বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক হয়ে সিঅ্যান্ডবি মোড়ে যায়। এরপর নেতাকর্মীরা সেখানে শুয়ে পড়ে সন্ধ্যা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে দুইপাশে দীর্ঘ যানজট দেখা দেয়।


এ কর্মসূচিতে সুলতানুল ইসলাম তারেকের ছোটভাই সাইফুল ইসলাম হীরকসহ হাজারখানেক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। তারা এ আসনে প্রাথমিক মনোনয়ন পাওয়া মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনের মনোনয়ন বাতিলের দাবি জানান। অভিযোগ করেন, তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনএমের প্রার্থী হতে চেয়েছিলেন।


স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, দলের দুঃসময়ে শরীফ উদ্দিন এলাকায় ছিলেন না, কর্মীদের পাশে দাঁড়াননি। এখন তাকে মনোনয়ন দেয়া হয়েছে। এতে তৃণমূলের নেতা-কর্মীরা তার পক্ষে এলাকায় ভোট প্রার্থনা করতে চান না। আগমীতে সুযোগ থাকলেও কেবল প্রার্থীর কারণে আসননি হারাতে হতে পারে।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

আর্জেন্টিনা সমর্থকদের অতি-উন্মাদনা, রাস্তা বন্ধ করে নাচ-গানে স্থানীয়দের ক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস খাদে পড়ে ৪ জন নিহত, আহত ৩০

বিএসএফের পিছুটান: সীমান্তে ৪৮ ঘণ্টা রাখার পর ১১ জনকে ফিরিয়ে নিল ভারত

‘কাদা-পানির মধ্যেই দুইটা রাত পার হয়ে গেল’

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

যশোরে যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল, আটক ১০

ছেলের অপকর্মে পদ হারালেন বিএনপি নেতা

সরকারি হরগঙ্গা কলেজে ইসলামী ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সর্বাধিক পঠিত

‘সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে বিপদে পড়েছি’

ন্যায় প্রতিষ্ঠার প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান

এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী

দুর্নীতির বিরুদ্ধেই হবে জামায়াতের জিহাদ: ডা. তাহের

সুনামগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় পেঁয়াজ ও চিনি জব্দ

জনগণ চাঁদাবাজ-সন্ত্রাসকে ভোট দিতে চায় না: ফয়জুল করীম

এমপি আখতারের সফর ঘিরে হারাগাছে বিক্ষোভের ডাক বিএনপির

দুর্বৃত্তদের গুলিতে আলোচিত ডাকাত ‘লেদা পুতু’ নিহত

খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া চাইলেন সাদিক কায়েম

রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে অবরোধ