ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

Post Image

ঝালকাঠির নলছিটি উপজেলায় শুক্রবার (৫ জুন) জুম্মার নামাজের পর ওসমান হাদি হত্যার দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

নলছিটি মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। বিভিন্ন মসজিদের মুসল্লিরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নলছিটি বাস স্ট্যান্ডস্থ শহীদ সেলিম তালুকদার চত্বরে জড়ো হন।

এ সময় বক্তব্য রাখেন, মুফতি আতিকুর রহমান (ইমাম, নলছিটি মডেল মসজিদ), মুফতি আবু সালেহ (খতিব, কেন্দ্রীয় মসজিদ), চঞ্চল হোসেন, মামুন হাওলাদার ও মো. আমির হোসেন হাওলাদার (শহীদ ওসমান হাদির ছোট ভগ্নিপতি)।

সভায় বক্তারা বলেন, বিদেশি আধিপত্যের বিরুদ্ধে সংগ্রামী বিপ্লবী শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করতে হবে। সম্প্রতি পশ্চিমবঙ্গের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিতপূর্ণ মন্তব্যে ভারতীয় গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে উল্লেখ করেন তারা।

বক্তারা আরও দাবি করেন, জাতিসংঘের অধীনে স্বাধীন তদন্তের যে প্রক্রিয়া ছিল, তার অগ্রগতি জনসমক্ষে প্রকাশ করা হোক। ভারতের সঙ্গে বন্দী বিনিময় চুক্তি থাকা সত্ত্বেও হত্যাকারীদের ফিরিয়ে আনতে সরকার কেন ব্যর্থ হচ্ছে—এ প্রশ্নও তোলেন বক্তারা। একইসঙ্গে এই হত্যাকাণ্ডের বিচারে সরকারের গড়িমসির কারণ জনসমক্ষে প্রকাশের দাবি জানানো হয়।

প্রতিবাদ কর্মসূচিতে নলছিটির বিভিন্ন মসজিদ থেকে প্রায় দুই শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।

এ ধরনের কর্মসূচি চলমান রাখার ঘোষণাও দেন বক্তারা।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ