কুমিল্লায় শ্রেণিকক্ষেই জুয়ার আসর বসালেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল

Post Image

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে জুয়ার আসর বসানোর অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে জুয়ার আসর বসানোর ঘটনায় অভিযুক্ত ব্যক্তি হলেন দুলালপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুদ আলম। তিনি উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক বাবুল মিয়ার ছোট ভাই। ভিডিওতে দেখা যায় জুয়ার আসরে মত্ত ছিলেন যুবদল নেতা মাহবুব মেম্বার, বিএনপি নেতা এরশাদ জামান এবং রুবেল মিয়া

সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে বিদ্যালয়ের একটি কক্ষে বসে জুয়া খেলতে দেখা যায় বলে দাবি করা হচ্ছে। ভিডিওতে যুবদল নেতা মাহবুব মেম্বার, বিএনপি নেতা এরশাদ জামান ও রুবেল মিয়াকেও দেখা গেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিদ্যালয় ছুটির পর রাতের বেলায় দীর্ঘদিন ধরে ওই শ্রেণিকক্ষে জুয়া ও মাদকের আড্ডা বসত। তারা দাবি করেন, বিদ্যালয় কর্তৃপক্ষের নজরদারির অভাবেই এমন কর্মকাণ্ডের সুযোগ তৈরি হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে মাসুদ আলমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। একইভাবে বিদ্যালয়ের নৈশপ্রহরী জুয়েল মিয়া এবং প্রধান শিক্ষক মোহাম্মদ সুমন মিয়ার সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন বলেন, “আমি ভিডিওটি দেখেছি। বিষয়টি তদন্ত করে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলার পরিপন্থী।”

ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক আহমেদ বলেন, “ভিডিওটি আমাদের নজরে এসেছে। ইতোমধ্যে এসআই আল-আমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযুক্তদের শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে।”

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, “বিদ্যালয়ের শ্রেণিকক্ষে জুয়ার আসর বসানোর অভিযোগ অত্যন্ত গুরুতর। বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানাকে অবহিত করা হয়েছে।”

ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে প্রশাসন। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ব্যবহার করে এমন কর্মকাণ্ডের অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

কুমিল্লায় শ্রেণিকক্ষেই জুয়ার আসর বসালেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল

রায়পুরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিক আব্দুল আহাদের ওপর বিএনপির হামলা

ফেনীতে বিএনপির সভায় অংশ নিলেন দুই ওসি

মামলা না নেওয়ায় থানার ভেতরেই ওসির বিরুদ্ধে বিএনপি নেতার ফেসবুক লাইভ

জয়পুরহাটে ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে শোডাউন , বহিষ্কার জামায়াত নেতা

আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি : ট্রাম্প

একই স্থান-সময়ে বিএনপির দুই পক্ষের কর্মসূচি, চাপে প্রশাসন

সর্বাধিক পঠিত

ভূমিকম্পে বাড়ি ঝুঁকিতে? হোয়াটসঅ্যাপে জানালেই বিনামূল্যে পরীক্ষা করে দেবে জামায়াতের ইঞ্জিনিয়াররা

হাসান মামুনের বিরুদ্ধে হামলা-হুমকির অভিযোগ নুরের

নির্বাচনি বৈঠকে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

চেয়ারে বসা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৩০

হাসিনার রায়কে কেন্দ্র করে মাওয়া এক্সপ্রেসওয়েতে কঠোর নিরাপত্তা

ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক দল সেক্রেটারিসহ ১৪০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

কুমিল্লায় আমিরের সমাবেশ ঘিরে জামায়াতের ব্যাপক প্রস্তুতি

নির্বাচনের তফসিল ডিসেম্বরের শুরুতে: ইসি আনোয়ারুল

ডাকসুর প্রতিটি ইশতেহারের কথা আমরা রেখেছি: সাদিক কায়েম

দলীয় সিদ্ধান্ত অমান্য করে শোডাউন , বহিষ্কার জামায়াত নেতা