ফেনীতে বিএনপির সভায় অংশ নিলেন দুই ওসি

Post Image

ফেনীতে বিএনপির আলোচনা সভায় অংশ নিয়েছেন সোনাগাজী মডেল থানার ওসি কামরুল ইসলাম ও দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমান।

রোববার বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোনাগাজী উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভায় অংশ নেন তারা।

সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে সদস্য সচিব সৈয়দ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার , সদস্য সচিব আলাউদ্দিন আলাল, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকন, জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন প্রমুখ।

প্রজাতন্ত্রের কর্মচারি হয়ে এ দুই পুলিশ কর্মকর্তা প্রকাশ্যে সরকারি দলের রাজনৈতিক সভায় অংশ নেওয়ার ঘটনায় স্থানীয়দের মাঝে বিরূপ প্রতিক্রিয়া লক্ষ করা গেছে। সাধারণ মানুষ তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন।

এব্যাপারে জানতে চাইলে ফেনীর সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) মুমিদ রায়হান বলেন,পোশাক পরিহিত অবস্থায় রাজনৈতিক সভাস্থলে ওনারা অংশ নিতে পারেন না।বিষয়টি খতিয়ে দেখা হবে।

ফেনীর পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন,বিধি অনুযায়ী সরকারি কোনো কর্মকর্তা-কর্মচারী রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে পারেন না।মন্ত্রী মহোদয়ের প্রটোকলের জন্য গেলেও ভেতরে প্রবেশ করা ঠিক হয়নি। এব্যাপারে তাদের নিকট ব্যখ্যা চাওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ফেনীতে বিএনপির সভায় অংশ নিলেন দুই ওসি

মামলা না নেওয়ায় থানার ভেতরেই ওসির বিরুদ্ধে বিএনপি নেতার ফেসবুক লাইভ

জয়পুরহাটে ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে শোডাউন , বহিষ্কার জামায়াত নেতা

আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি : ট্রাম্প

একই স্থান-সময়ে বিএনপির দুই পক্ষের কর্মসূচি, চাপে প্রশাসন

পাওনা টাকার দাবিতে জানাজা আটকে দিলেন বিএনপি নেতা

রাজস্ব তহবিল থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

সর্বাধিক পঠিত

ক্যানসারের অস্ত্রোপচার করলেন ওটি বয়, কেটে ফেলতে হলো সংক্রমিত অঙ্গ

জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত না নিলে সরকার নেবে

এই জুলাই এমনি এমনি আসেনি, উই বিলিভ নাহিদ ইসলাম

‘হ্যাঁ’ ভোটের বিপক্ষে যারা, তারা শহীদের রক্তের সঙ্গে বেইমানি করছে

ভূমিকম্পে বাড়ি ঝুঁকিতে? হোয়াটসঅ্যাপে জানালেই বিনামূল্যে পরীক্ষা করে দেবে জামায়াতের ইঞ্জিনিয়াররা

হাসান মামুনের বিরুদ্ধে হামলা-হুমকির অভিযোগ নুরের

নির্বাচনি বৈঠকে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

দেশের মানুষ চাঁদাবাজদের আর দেখতে চায় না

হাসিনার রায়কে কেন্দ্র করে মাওয়া এক্সপ্রেসওয়েতে কঠোর নিরাপত্তা

ডাকসুর প্রতিটি ইশতেহারের কথা আমরা রেখেছি: সাদিক কায়েম