হাসিনার রায়কে কেন্দ্র করে মাওয়া এক্সপ্রেসওয়েতে কঠোর নিরাপত্তা

Post Image

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা ঠেকাতে সতর্ক অবস্থান নিয়েছে আইন-শৃংঙ্খলা বাহিনী। 

সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে ঢাকা-মাওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিমতলা, কুচিয়ামোড়া, হাসাড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে বিশেষ নিরাপত্তা দল, যাদের স্থানীয়ভাবে আইন-শৃংঙ্খলা বাহিনী নামে ডাকা হয়। এক্সপ্রেসওয়ের প্রবেশমুখ, টোলপ্লাজা ও সংযোগ সড়কগুলোতে চলছে তল্লাশি অভিযান। সন্দেহজনক ব্যক্তি ও যানবাহন থামিয়ে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। 

আইনশৃংঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, রায় ঘোষণা কেন্দ্র করে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটার আশঙ্কা থাকায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। 

এলাকাজুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা টহল ও নজরদারি। হাইওয়ে পুলিশ, স্পেশাল সিকিউরিটি টিমসহ বিভিন্ন ইউনিট যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

সিরাজদিখান থানার ওসি মো. আবু বকর বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে জননিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে নাশকতা হলে রাজধানীর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হতে পারে। তাই আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।

এ পর্যন্ত কোনো অঘটন বা নাশকতার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রায় ঘোষণার আগ পর্যন্ত কড়া নিরাপত্তা বলবৎ থাকবে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

‘জামায়াত নেতার বিএনপিতে একক যোগদানকে ২০০ জনের বলে প্রচার’

ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার সমর্থকদের ওপর হামলা

প্রধান ফটক তালাবদ্ধ, ভেতরে স্বাস্থ্য সহকারীদের আড্ডা

‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেব’, যুবদল নেতার নামে পোস্টার ভাইরাল

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে : রিজভী

১৪০০ জেলে কার্ড, তবুও সরকারি চাল থেকে বঞ্চিত প্রকৃত জেলেরা

মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

‘জয় বাংলা’ বলে বিএনপি কার্যালয় ভাঙচুর, রাতেই আ.লীগ নেতার বাড়িতে আগুন

সর্বাধিক পঠিত

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

সড়কে ভেঙে পড়েছে ১৭টি খুঁটি, নিহত ১

গণভোট বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ

দুপক্ষের গোলাগুলির মধ্যে পড়ে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

কুকুরটির শরীর থেকে নমুনা সংগ্রহ, তদন্ত কমিটি করেছে প্রশাসন

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা, অভিযুক্ত বিএনপি নেতা

চাঁদা না পেয়ে প্রবাসীর ভবনের নির্মাণসামগ্রী লুট ছাত্রদল নেতার

চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২

আগে ছিলেন আ.লীগ, এখন হয়েছেন বিএনপি নেতা