হাসান মামুনের বিরুদ্ধে হামলা-হুমকির অভিযোগ নুরের

Post Image

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

মঙ্গলবার বেলা ১১টায় গলাচিপা উপজেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নুরের অভিযোগ, নির্বাচনি পরিবেশ বানচালের জন্য দেশি-বিদেশি অপশক্তি কাজ করছে। ঢাকা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানের বেশ কিছু প্রার্থীকে এবং প্রার্থীর সাথে কাজ করে এমন কিছু সমর্থককে হত্যা করা হয়েছে। এ পরিস্থিতিতে আমরাও একটা নিরাপত্তার শঙ্কায় আছি। তারপরও দেশের স্বার্থে এই নির্বাচনকে উৎসবমুখর করার জন্য আমরা আমাদের ঝুঁকি নিয়েও নির্বাচনের মাঠে আছি।

তিনি বলেন, এই নির্বাচন বাংলাদেশের অস্তিত্বের সাথে জড়িত। এই নির্বাচন সঠিক সময় অনুষ্ঠিত না হলে বাংলাদেশ বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে। তাই আমরা আমাদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করছি। আমরা অন্যদেরও সহনশীল হওয়ার আহ্বান জানাই। কিন্তু আমরা লক্ষ্য করছি—পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে যিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন ধরনের অশালীন এবং আক্রমণাত্মক বক্তব্যের মাধ্যমে তিনি আলোচনায় থাকতে চান।

তিনি বলেন, বিএনপির সঙ্গে জোটগতভাবে নির্বাচন করছেন তার দল গণঅধিকার পরিষদ। জোটের প্রার্থী হিসেবে সমঝোতার ভিত্তিতে পটুয়াখালী-৩ আসনটি তাকে ছেড়ে দেওয়া হয়েছে। শুরু থেকেই তিনি কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির একটি অংশের সমর্থন পাচ্ছেন। কিন্তু গলাচিপা উপজেলা বিএনপির আরেকটি অংশ স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা হাসান মামুনের পক্ষে অবস্থান নিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন গণঅধিকার পরিষদের নেতাকর্মীসহ বিএনপির নেতাকর্মীদের হামলা ও ভয়ভীতি দেখাচ্ছেন। হাসান মামুনের সমর্থকরা তার সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছেন। নির্বাচনি প্রচারে অংশ নেওয়া শ্রমিক অধিকারের নেতা মো. রাকিবকে মারধর করে মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। সোমবার ট্রাক প্রতীকের কর্মী মোহাম্মদ চান মিয়াকে টাকা নেওয়ার মিথ্যা অভিযোগ তুলে মারধর করা হয়েছে।

নুর বলেন, সোমবার আমি নিজে আলিপুরা গিয়েছিলাম। আমি যখন গণসংযোগ করছিলাম, আমাদের উপস্থিতিতে আমাদের কর্মী চান মিয়াকে মারধর করে হাসান মামুনের লোকজন। এর আগে চরকাপলবেড়ায়ও আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছিল। চরকাপলবেড়া ও চরবোরহানে ভূমি দস্যুদের আধিপত্য রয়েছে। এ ভূমিদস্যুরা হাসান মামুনের আশ্রয়ে রয়েছে। এছাড়া সোমবার রাতে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়নে ট্রাক প্রতীকের প্রচারে গেলে হাসান মামুনের সমর্থকরা ঘোড়া প্রতীকের স্লোগান দিয়ে স্থানীয় ট্রাক প্রতীকের নির্বাচনি কার্যালয় ভাঙচুর করেন। এ সময় তার কয়েকজন নেতাকর্মীকে ব্যাপক মারধর করা হয়।

নুরুল হক অভিযোগ করেন, ‘নির্বাচনের আগেই আমাদের নেতাকর্মীদের ওপর এভাবে হামলা হলে আসন্ন নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে। প্রশাসন এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো অবনতির শঙ্কা রয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস