ভূমিকম্পে বাড়ি ঝুঁকিতে? হোয়াটসঅ্যাপে জানালেই বিনামূল্যে পরীক্ষা করে দেবে জামায়াতের ইঞ্জিনিয়াররা

Post Image


সম্প্রতি কয়েক দফায় ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে বেশকিছু ভবন হেলেও পড়েছে। কোথাও কোথাও ভবনে ফাটলও ধরা পড়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে বিনামূল্যে ভবন, বাসা, দোকান ঘর পরীক্ষা করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রকৌশল বিভাগ। আজ বুধবার (২৬ নভেম্বর) বিকেলে এ তথ্য জানান জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। 

ফেসবুকে নিজ ফেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে জামায়াত আমীর বলেন, ‘ভূমিকম্পের পর আপনার ভবন, বাসা, দোকান বা অফিসের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক। কিন্তু এই উদ্বেগ নিয়ে অবহেলা করা বিপজ্জনক। আপনার স্থাপনায় যদি নিম্নলিখিত লক্ষণগুলো দেখা যায়, তাহলে তাৎক্ষণিক বিশেষজ্ঞ মূল্যায়ন অপরিহার্য। লক্ষণগুলো হলো-ফাটল বা দৃশ্যমান ক্ষতি; ভবন হেলে যাওয়া বা বেঁকে যাওয়া; অস্বাভাবিক শব্দ বা কম্পন।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী, প্রকৌশল বিভাগ অভিজ্ঞ সিভিল ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের সমন্বয়ে একটি বিশেষ ভূমিকম্প পরবর্তী ভবন সুরক্ষা স্ক্যান সেবা চালু করেছে। বর্তমানে এই সেবা ঢাকা সিটি কর্পোরেশন এবং পার্শ্ববর্তী এলাকায় প্রদান করা হচ্ছে।’

তিনি বলেন, আপনার মূল্যবান স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে আর দেরি নয়। যোগাযোগের জন্য পোস্টে উল্লিখিত নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করার বিনীত অনুরোধ করছি। নিরাপদ থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ তা’আলা আমাদের দেশের উপর রহম করুন, আমাদের ক্ষমা করুন। আমিন। 

জামায়াতের প্রকৌশল বিভাগের সেবাসমূহ হলো : ভবনের প্রাথমিক ঝুঁকি মূল্যায়ন; প্রয়োজনবোধে সাইট ভিজিট ও পরিদর্শন; দৃশ্যমান ক্ষতি এবং সম্ভাব্য বিপদের চিহ্ন নির্ণয়; নিরাপত্তা নির্দেশনা ও জরুরি করণীয় সম্পর্কে পরামর্শ; ভিডিও ডকুমেন্টেশন ও প্রাথমিক রিপোর্ট; প্রয়োজনবোধে এক্সপার্ট প্যানেলের যাচাইকৃত ফাইনাল রিপোর্ট প্রদান।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ