ডাকসুর প্রতিটি ইশতেহারের কথা আমরা রেখেছি: সাদিক কায়েম

Post Image

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, ছাত্র সংসদের দায়িত্ব নেওয়ার পর ইশতেহারে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি তারা রক্ষা করেছেন। সেই একই ধারাবাহিকতায় আগামীতে জামায়াতে ইসলামীর নেতৃত্বে যে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে, মাত্র এক বছরের মধ্যে সেই বাংলাদেশের চেহারাও পাল্টে দেওয়া হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি পাইলট হাইস্কুল মাঠে জামায়াত মনোনীত সাতক্ষীরা-৪ আসনের প্রার্থী গাজী নজরুল ইসলামের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

সাদিক কায়েম বলেন, ‘আমরা ডাকসুর প্রতিটি ইশতেহারের কথা রেখেছি। কথা দিচ্ছি, আগামী দিনে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামী সরকার গঠন করলে এক বছরের মধ্যে দেশের আমূল পরিবর্তন আনা হবে।নতুন বাংলাদেশের এই বন্দোবস্তে হিংসা, চাঁদাবাজি ও দুর্নীতির কোনো জায়গা থাকবে না।’

বিগত শাসন আমলের সমালোচনা করে ডাকসুর ভিপি বলেন, ‘১২ ফেব্রুয়ারির ভোটের মাধ্যমে ৫৪ বছরের মাফিয়া শাসন ও অনিয়মের অস্তিত্ব বিপন্ন হবে। জুলাই পরবর্তী সময়ে একটি রাজনৈতিক দল অভ্যন্তরীণ সংঘর্ষে শতাধিক নেতাকর্মী হারিয়েছে, তারা দেশের মানুষকে নিরাপত্তা দেবে কীভাবে? কিন্তু জামায়াত মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করেছে।’

বক্তব্যে সাদিক কায়েম অভিযোগ করেন, ‘পূর্ববর্তী সরকারগুলোর আমলে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। সাতক্ষীরায় বিগত সময়ে চালানো নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা ন্যায় ও ইনসাফের পক্ষে আছি।’ 

তিনি সাতক্ষীরার চারটি আসনেই জামায়াত প্রার্থীদের বিজয়ী করে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

শ্যামনগর উপজেলা জামায়াতের আমির আব্দুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এইচ এম আব্দুল হালিম। তিনি জামায়াতের ইশতেহারকে বিজ্ঞানভিত্তিক উল্লেখ করে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

জনসভায় শ্যামনগরের উপকূলীয় এলাকার নানা সমস্যার কথা তুলে ধরা হয়। বক্তারা নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, আধুনিক দুর্যোগ ব্যবস্থাপনা, রেললাইন স্থাপন এবং সুন্দরবনকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশের দাবি জানান। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়।

শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াত নেতা ড. খলিলুর রহমান মাদানী, জকসুর এজিএস মাসুদ রানা, খুলনা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ নন্দী, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মো. আমিরুল ইসলাম, রাবি শিবিরের সাবেক সভাপতি আব্দুর রহিম, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ