ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, বিএনপি নেতাদের হাতে অর্ধেক কার্ড

Post Image

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হতদরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি ভিজিএফ চালের কার্ড দলীয় নেতাকর্মীদের মধ্যে ভাগবাটোয়ারা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগ রয়েছে, ইউনিয়নের জন্য বরাদ্দকৃত ৮ হাজার ৪৮টি ভিজিএফ কার্ডের মধ্যে ৪ হাজার ২৪টি কার্ড সরাসরি বিএনপির নেতাকর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব কার্ড উপজেলা বিএনপির নেতাদের কাছে হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসিবুল হক সঞ্জু, বগারচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন বুলাল, সাধারণ সম্পাদক সফিউল আলমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে বগারচর ইউনিয়নের ৪ হাজার ২৪ জন হতদরিদ্র, দুস্থ ও অসহায় পরিবারের জন্য ৮০ হাজার ৪৮০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। প্রতিটি কার্ডের বিপরীতে একজন সুবিধাভোগী ১০ কেজি করে চাল পাওয়ার কথা।

সরকারি নীতিমালা অনুযায়ী, স্থানীয় প্রশাসনের গঠিত কমিটির মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের তালিকা তৈরি করে কার্ড বিতরণ করার বিধান রয়েছে। তবে অভিযোগ উঠেছে, প্রশাসনের কোনো কর্মকর্তা বা ট্যাগ অফিসারের উপস্থিতি ছাড়াই বিপুল পরিমাণ কার্ড রাজনৈতিক নেতাদের হাতে তুলে দেওয়া হয়েছে, যা বিতরণ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, ভিজিএফের চাল গরিব মানুষের অধিকার। রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কার্ড বিতরণ হলে প্রকৃত দরিদ্ররা বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ বলেন, “দলীয় নির্দেশনা অনুযায়ী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসিবুল হক সঞ্জুর হাতে কার্ড তুলে দেওয়া হয়েছে, যাতে ইউনিয়ন পরিষদের ওপর কোনো চাপ সৃষ্টি না হয়।”

তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন বলেন, “নিয়ম অনুযায়ী ট্যাগ অফিসারের উপস্থিতিতে প্রকৃত উপকারভোগীদের মাঝে কার্ড ও চাল বিতরণ করতে হয়। কোনো রাজনৈতিক দলের হাতে পাইকারি হারে কার্ড হস্তান্তরের বিধান নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, “সরকারি ত্রাণ বা ভিজিএফ কার্ড রাজনৈতিক নেতাকর্মীদের মাধ্যমে বিতরণের কোনো আইনি সুযোগ নেই। নিয়মবহির্ভূতভাবে কার্ড হস্তান্তর করা হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

গণভোটের রায় সংসদে বাস্তবায়ন না হলে সমাধান রাজপথে: জামায়াত আমির

শিক্ষার্থীদের আন্দোলন ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যুতে জামায়াতের শোক

আর্জেন্টিনার জয় উদযাপনের ছবি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল তরুণের

পুলিশের বন্দুকের সামনে এই দিনে বুক পেতে দাঁড়িয়ে শহীদ হয়েছিলেন আবু সাঈদ

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ঘোষণা শিক্ষামন্ত্রীর

পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

ছোট্ট মেয়ে লিসা প্রধানমন্ত্রীকে এসে বলল, ‘আব্বা বিএনপি করায় অত্যাচারিত হয়েছে’

সর্বাধিক পঠিত

বিএনপি নেতারা বিদেশে পালায় না, তাহলে লন্ডন থেকে আসলো কে

আমরা দালাল মিডিয়ার বিরুদ্ধে আবারও যুদ্ধ করব

মনপুরায় জামায়াতের নির্বাচনী প্রচারণায় বিএনপির বাধা ও হামলা, আহত ৪

রুমিন ফারহানা পেলেন হাঁস প্রতীক

স্বাক্ষরিত রেজাল্ট শিট জব্দের ঘটনায় প্রিজাইডিং অফিসার অপসারণ

রাজার ছেলে রাজা হোক,এই রাজনীতিতে বিশ্বাসী নয় জামায়াত

কুড়িগ্রামে বহিষ্কৃত বিএনপি নেতা কর্তৃক গণমাধ্যম কর্মীর উপর হামলা

মা-বোনদের হেনস্থা করার মত আচরণ করলে, ছাড় দেওয়া হবে না: মঞ্জুরুল হক রাহাদ

জামায়াতে যোগ দিলেন বিএনপির ৩০ নেতাকর্মী

আমার পক্ষে কাজ না করায় বিএনপির উপজেলা কমিটি বাতিল করা হয়েছে: নুর