বালিয়াডাঙ্গীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

Post Image

‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো সমৃদ্ধ বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল)  সকালে এ উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

র‌্যালী শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পুষ্টিকর খাবার গ্রহণ, সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং অপুষ্টি প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার দাস। স্বাগত বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাকিলা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম এবং বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহাদুজ্জামান সজিব, জুনিয়র কনসালটেন্ট ডা. ভবতোষ রায়, সমাজসেবা কর্মকর্তা রমজান আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গুলজার রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা অতুল চন্দ্র রায়, প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসক দুলাল হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজদা ই জান্নাত, স্বাস্থ্য পরিদর্শক পজিরুল ইসলাম, সিনিয়র স্টাফ নার্স লতিকা রানী দাস ও পারভীন আক্তার।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী স্যানেটারি অফিসার আব্দুল গফুর।


সভায় শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী মা ও প্রবীণদের জন্য পুষ্টিকর খাদ্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পুষ্টিহীনতার ঝুঁকি মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।


জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসম্পৃক্ত স্থানে সভা, সেমিনারসহ নানা কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বালিয়াডাঙ্গীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে কুমিল্লা রণক্ষেত্র

গুমের সঙ্গে জড়িতরা এখনো গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে

মানুষ হওয়ার আঙিনায় অমানুষের কাজ আমরা চাই না: বিরোধীদলীয় নেতা

এসএসসি পরীক্ষার ২য় দিনে অনুপস্থিত ২৬ হাজার শিক্ষার্থী

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎ বিভাগের অভিযোগকেন্দ্রে ভাঙচুর

চট্টগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রদলের বিক্ষোভ

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

সর্বাধিক পঠিত

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ : নিহত ৩

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনি ইশতেহার ঘোষণা

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

প্রেস সচিবের দায়িত্ব শেষে সাংবাদিকতায় ফিরে যাব: শফিকুল আলম

পাবনা-৩ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

হুকুম দিলে মাটির সঙ্গে মিশিয়ে দিতো: নুরুল হক নুর

ঠাকুরগাঁও-১ আসন থেকে মনোনয়নপত্র নিলেন মির্জা ফখরুল

বিদেশে বসে বাংলাদেশের ভাগ্য নির্ধারণের দিন শেষ : সারজিস আলম