ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎ বিভাগের অভিযোগকেন্দ্রে ভাঙচুর

Post Image

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎ বিভাগের একটি অভিযোগকেন্দ্রে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২২ এপ্রিল) গভীররাতে শহরের দাতিয়ারা এলাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বিতরণ বিভাগ-১-এর অভিযোগ কেন্দ্রে এই ঘটনা ঘটে।

অভিযোগ কেন্দ্রে কর্তব্যরত কর্মচারী খলিলুর রহমান জানান, হামলার সময় তিনি ছাড়া অভিযোগ কেন্দ্রে কেউ ছিলেন না। স্টাফরা ৩ জায়গায় ট্রান্সফরমারের ফিউজ ঠিক করার কাজে ছিলেন। তখনই ৩ থেকে ৪ জন লোক এসে দরজাটি ভেঙে চলে যায়। 

বিতরণ বিভাগ-১-এর প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম জানান, ধারণা করা হচ্ছে- চলমান লোডশেডিংয়ের কারণে এই ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

প্রসঙ্গত, বুধবার দুপুরের দিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ব্রাহ্মণবাড়িয়া বিতরণ বিভাগের-১ এলাকায় বিদ্যুতের চাহিদা ছিল ৩০ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ ছিল ১১ মেগাওয়াট। অর্থাৎ চাহিদার ৩ ভাগের এক ভাগ বিদ্যুৎও মিলছে না। এই বিতরণ বিভাগের অধীন এলাকায় ৮টি ১১ কেভি লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ হয়। এরমধ্যে গড়ে ৫টি লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে বলে জানান বিদ্যুৎ কর্মকর্তারা। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন বিদ্যুৎ গ্রাহকরা।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎ বিভাগের অভিযোগকেন্দ্রে ভাঙচুর

চট্টগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রদলের বিক্ষোভ

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

রাবির দেয়ালে ‘গুপ্ত’ লিখে শিবিরকে নিষিদ্ধের দাবি ছাত্রদলের

‘আধা ঘণ্টা বিদ্যুৎ থাকলে দুই থেকে আড়াই ঘণ্টা থাকে না’

নীলফামারীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

চট্টগ্রামে ছাত্রদল–শিবির দফায় দফায় সংঘর্ষ, শিবির কর্মীর পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

‘জুলাই-আগস্ট’ গ্রাফিতি মুছে ‘গুপ্ত’ লিখলো ছাত্রদল

সর্বাধিক পঠিত

পানিতে ডুবে কিশোরের মৃত্যু

দেশবাসীকে বিপদ-আপদে ধৈর্য ধারণ করার আহ্বান জামায়াত আমিরের

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

সড়কে পড়ে রইল শিশু রিহানের বিচ্ছিন্ন হাত

আমরা যুবকদের বেকার ভাতা দেব না, কাজ দেব: জামায়াত আমির

যৌতুক মামলায় বরগুনা উপ-সহকারী প্রকৌশলীর কারাদণ্ড

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

মুন্সিগঞ্জে ৬ শত কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ!

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ : নিহত ৩

আফ্রিকার নিচে হৃদস্পন্দনের মতো কম্পন, জন্ম নিচ্ছে নতুন মহাসাগর