হুকুম দিলে মাটির সঙ্গে মিশিয়ে দিতো: নুরুল হক নুর

Post Image

পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের বিএনপি দলীয় জোট সমর্থিত গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নুর বলেছেন, আমি যদি হুকুম দিতাম, তাহলে হামলা কারীদের মাটির সঙ্গে মিশিয়ে দিতো। কিন্তু আমি ধৈর্য ধরেছি, কোনো প্রতিহিংসা চাই না।”

বুধবার বিকেল ৪টার দিকে দশমিনা উপজেলার আলীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপি ও গণঅধিকার পরিষদের যৌথ আয়োজনে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, মঙ্গলবার গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নে ট্রাক প্রতীকের মিছিল চলাকালে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থকেরা মিছিলে বাধা দেন এবং তার কর্মীদের ওপর হামলা চালান। এ সময় পুলিশ উপস্থিত থাকলেও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় বলে দাবি করেন তিনি।

নির্বাচনী সমীকরণ প্রসঙ্গে নুর বলেন,“এই আসনে বিএনপির কোনো আলাদা প্রার্থী নেই। বিএনপি আমাকে সমর্থন দিয়েছে। আমি বিএনপি ও গণঅধিকার পরিষদের যৌথ প্রার্থী।”

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের কথা উল্লেখ করে বলেন, তারেক রহমানের মনোনীত প্রার্থী বিজয়ী না হলে এলাকার উন্নয়ন ব্যাহত হবে।

স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনকে উদ্দেশ করে নুরুল হক নুর বলেন, “জনগণ যাকে ভোট দেবে, সে-ই এমপি হবে। তবে হুমকি দিয়ে ভোট পাওয়া যায় না। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল হতে পারে।

নির্বাচনি জনসভায় বিএনপি দলীয় জোট সমর্থিত গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নুরের এমন ”বক্তব্য নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। জনসভায় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস