চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনি ইশতেহার ঘোষণা

Post Image

চাঁপাইনবাবগঞ্জ–৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুল ইসলাম বুলবুল জনগণের প্রত্যাশায় জনতার ইশতেহার শিরোনামে উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেছেন।

শুক্রবার দুপুরে সংসদীয় আসনের পদ্মা নদীর তীরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রার্থী নিজেই এসব ইশতেহার তুলে ধরেন। তার ইশতেহারে শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো ও প্রযুক্তি সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ গঠন এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। চাঁপাইনবাবগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্যারামেডিলকেল প্রতিষ্ঠার ঘোষণা দেয়া হয়। স্বাস্থ্য, চিকিৎসা ও কর্মসংস্থানে ন্যায্য অধিকার সুনিশ্চিত করার অঙ্গীকার করা হয়। এছাড়াও জেলার অর্থনৈতিক উন্নয়নে ব্যবসা-বাণিজ্যে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, নারী-পুরুষ, হিন্দু-মুসলিম, কৃষক–শ্রমিক, প্রবাসী, সাংবাদিক, অ্যাডভোকেট, ডাক্তার, ছাত্র-শিক্ষক ও ব্যবসায়ীসহ সমাজের সকল শ্রেণি-পেশার ভোটাররা উপস্থিত ছিলেন।

ইশতেহারে নূরুল ইসলাম বুলবুল তথ্য-প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি দারিদ্র্য দূরীকরণ, তরুণ-যুবক ও নারীদের জন্য কারিগরি শিক্ষার ব্যবস্থা, সুদবিহীন কৃষিঋণ প্রদান, শিল্প-কারখানা ও ইপিজেড নির্মাণ, শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, পানি ব্যবস্থাপনা উন্নয়ন, সড়ক অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি খাতে ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

এছাড়াও তিনি অবহেলিত দিয়াড় অঞ্চল নিয়ে পৃথক দিয়াড় উপজেলা গঠন, পদ্মা নদীতে টেকসই বাঁধ নির্মাণ, সন্ত্রাসমুক্ত নিরাপদ শহর গঠন, তিন মাসের মধ্যে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও সেবামূলক প্রশাসন প্রতিষ্ঠা, নদী-ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ এবং রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের ঘোষণা দেন।

ইশতেহারে সর্বমোট ১০৫ দফা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়, যা বাস্তবায়নের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জকে একটি উন্নত, বাসযোগ্য ও সম্ভাবনাময় জেলায় রূপান্তরের অঙ্গীকার করা হয়।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

গণঅধিকার পরিষদের নেতা মাহমুদুলের পদত্যাগ

স্কুলে মা সমাবেশের ব্যানারে স্লোগান- ‌‌‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’

‘জামায়াত নেতার বিএনপিতে একক যোগদানকে ২০০ জনের বলে প্রচার’

ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার সমর্থকদের ওপর হামলা

প্রধান ফটক তালাবদ্ধ, ভেতরে স্বাস্থ্য সহকারীদের আড্ডা

‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেব’, যুবদল নেতার নামে পোস্টার ভাইরাল

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে : রিজভী

১৪০০ জেলে কার্ড, তবুও সরকারি চাল থেকে বঞ্চিত প্রকৃত জেলেরা

সর্বাধিক পঠিত

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

চাঁদা না পেয়ে প্রবাসীর ভবনের নির্মাণসামগ্রী লুট ছাত্রদল নেতার

গণভোট বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ

দুপক্ষের গোলাগুলির মধ্যে পড়ে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ

কুকুরটির শরীর থেকে নমুনা সংগ্রহ, তদন্ত কমিটি করেছে প্রশাসন

সড়কে ভেঙে পড়েছে ১৭টি খুঁটি, নিহত ১

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা, অভিযুক্ত বিএনপি নেতা

আগে ছিলেন আ.লীগ, এখন হয়েছেন বিএনপি নেতা

চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২