টেকনাফের পাহাড় থেকে তিন ব্যক্তির রক্তাক্ত লাশ

Post Image

কক্সবাজারের টেকনাফ উপজেলার গহিন পাহাড় থেকে তিন ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পাহাড় উত্তর শীলখালী এলাকার দুর্গম পাহাড় থেকে লাশগুলো উদ্ধার করা হয়। টেকনাফ মডেল থানার পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপহরণ ও মানবপাচারকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটতে পারে।

দের লাশ উদ্ধার করা হয়েছে, তাঁরা হলেন মুজিবুর রহমান (৩৮), নুর বশর (২০) ও রবিউল আউয়াল (১৯)। তিনজনই বাহারছড়া শীলখালী গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র বলছ, তিনজনের বিরুদ্ধেই মানবপাচার ও অপহরণে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পাহাড়ের ওই এলাকা তাঁদের আস্তানা হিসেবে ব্যবহার করা হতো। আজ সকালে স্থানীয় বাসিন্দারা প্রথমে তাঁদের ওই এলাকায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা পুলিশকে খবর দেন। এরপর স্থানীয় বাসিন্দাদের সহায়তা নিয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপহরণ ও মানবপাচারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটতে পারে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিহত তিনজনই অপহরণ ও মানবপাচারের সঙ্গে সম্পৃক্ত। তবে এসব তথ্য যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, পাহাড়ি এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধার হয়েছে। তাঁদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ও মাথায় জখমের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপহরণ ও মানবপাচার–সংশ্লিষ্ট বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।

নিহত রবিউল আউয়ালের বাবা রুহুল আমিন বলেন, ‘রাতে মুজিব (নিহত মুজিবুর রহমান) আমার ছেলেকে ডেকে নিয়ে যায়। সকালে পাহাড়ে লাশ পড়ে থাকার খবর পেয়ে গিয়ে ছেলেকে রক্তাক্ত অবস্থায় পাই। কী কারণে এমন হয়েছে, বুঝতে পারছি না।’


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

টেকনাফের পাহাড় থেকে তিন ব্যক্তির রক্তাক্ত লাশ

ফুলকুঁড়ি আসরের আয়োজনে ৩০তম ন্যাশনাল ক্যাম্প শুরু

নওগাঁয় একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা

হেফাজত আমিরের সঙ্গে আসিফের সাক্ষাৎ, আলোচনা হলো যে বিষয়ে

বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই মারা গেলেন অপর বন্ধু

বিসিবি নির্বাচন কবে হবে, জানালেন তামিম

১৮ দেশের সাথে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

জ্বালানি সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ী : তথ্যমন্ত্রী

সর্বাধিক পঠিত

লেপ ও কম্বল বিতরণ অনুষ্ঠানে দবিরিয়া দারুল উলুম মাদ্রাসায় শীতবস্ত্র পেয়ে শিক্ষার্থীদের মুখে আনন্দ।

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

আ.লীগের ১৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

এনসিপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাড়ালেন জামায়াতের প্রার্থী

দেশবাসীকে বিপদ-আপদে ধৈর্য ধারণ করার আহ্বান জামায়াত আমিরের

পানিতে ডুবে কিশোরের মৃত্যু

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

জাবের গুলিবিদ্ধ, দাবি ইনকিলাব মঞ্চের

আমরা যুবকদের বেকার ভাতা দেব না, কাজ দেব: জামায়াত আমির

আফ্রিকার নিচে হৃদস্পন্দনের মতো কম্পন, জন্ম নিচ্ছে নতুন মহাসাগর