বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই মারা গেলেন অপর বন্ধু

Post Image

চাঁদপুরের ফরিদগঞ্জে বন্ধুর কবর খুঁড়তে এসে ওই কবরেই আরেক বন্ধুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টায় চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

এদের একজনের নাম বাচ্চু পাটোয়ারী। তিনি সকাল ৮ টায় নিজ বাড়িতে মারা যান। তার মৃত্যু সংবাদ শুনে প্রতিবেশী বন্ধু আবুল হাশেম দ্রুত চলে আসেন। কিছুক্ষণ কান্নাকাটির পর বন্ধুর কবর খুড়ঁছিলেন তিনি। ওই কবরেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

আবুল হাশেম (৯০) ও বাচ্চু পাটওয়ারী (৮৫) দুই বন্ধুর সর্ম্পক দীর্ঘদিনের। একজন কাঠমিস্ত্রির কাজ করতেন। আরেকজন ছিলেন মসজিদের মুয়াজ্জিন। তারা দীর্ঘ জীবনে একসাথে চলা ফেরা করছেন। আবার একসাথেই চলে গেলেন। কেউ মারা গেলে কবর খুঁড়ার জন্য ছুটে যেতেন দুই বন্ধু। তাদের কবর খোঁড়ার সংখ্যা শতাধিক ছাড়িয়েছে বলে জানান এলাকাবাসী ।

আবুল হাশেমের ছেলে জহির হোসেন বলেন, আমার বাবা ও প্রতিবেশী চাচা দুইজনই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। একসাথেই সময় কাটাতেন। মানুষ মারা গেলে জান্নাতের আশায় দুজনেই বিনা পারিশ্রমিকে কবর খুঁড়ে দিতেন।

একই দিনে দুই বন্ধুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাদের দু’জনের জানাজা শেষে একত্রে দাফন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ