বাঁধ নির্মাণের দাবিতে ফেনীর এমপিকে খোলা চিঠি

Post Image

বন্যা ও নদী ভাঙন রোধে জরুরি ভিত্তিতে নদী ও খাল খনন এবং বাঁধ নির্মাণের দাবিতে ফেনী-১ আসনের জনগণের পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য (এমপি) মুন্সী রফিকুল আলম মজনুকে খোলা চিঠি দিয়েছে শিক্ষামূলক সামাজিক সংগঠন ‘রাহবার’।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে পরশুরাম উপজেলা প্রাঙ্গণে এমপির হাতে এ চিঠি তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন রাহবারের কার্যকরী পর্ষদের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত, সাধারণ সম্পাদক এনামুল করিম আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ উদ্দিন, অর্থ সম্পাদক কাজী হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন নাঈম, সহ-প্রচার সম্পাদক সোলায়মান উদ্দিন রাসেল, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ইফতেখার উদ্দিন আবির, শিক্ষা বিষয়ক সম্পাদক শাহরিয়ার মজুমদার সিয়াম, কার্যনির্বাহী সদস্য আজমির হোসেন প্রমুখ।

খোলা চিঠিতে উল্লেখ করা হয়, ‘চব্বিশের বন্যার পর আরও এক বন্যার মুখোমুখি হওয়ার পরও এখন পর্যন্ত কার্যকর কোনো স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা, বিশেষ করে বাঁধ নির্মাণ বাস্তবায়ন করা হয়নি। উল্লেখ্য যে, ২৪-এর বন্যার মূল উৎপত্তিস্থল বল্লামুখা বাঁধ নির্মাণের কাজ করা হলেও যথাযথ সংস্কার করা হয়নি। ফলে আসন্ন বর্ষা মৌসুমে আমরা আবারও একই বিপদের আশঙ্কায় দিন কাটাচ্ছি। নদী ও খালগুলোতে পলি জমে ভরাট হয়ে যাওয়ায় পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, যা ভবিষ্যতে ভয়াবহ বন্যা ও নদী ভাঙনের ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।’

এমতাবস্থায় খোলা চিঠিতে এই অঞ্চলকে পুনরায় পানিতে তলিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে জরুরি ভিত্তিতে নদী ও খাল খনন এবং বাঁধ নির্মাণের জোর দাবি জানানো হয়।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

পার্লামেন্টে জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে না : গোলাম মাওলা রনি

বাঁধ নির্মাণের দাবিতে ফেনীর এমপিকে খোলা চিঠি

শিগগিরই ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন হবে : স্পিকার

জামায়াতের জেলা আমির সম্মেলন শুক্রবার

মাদরাসা শিক্ষার মানোন্নয়নে সুশাসন নিশ্চিত জরুরি

প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাধা নেই: চেম্বার আদালত

‘গণরায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে সরকার’

যে রোগের কারনে অতিরিক্ত গরম লাগে

সর্বাধিক পঠিত

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

লেপ ও কম্বল বিতরণ অনুষ্ঠানে দবিরিয়া দারুল উলুম মাদ্রাসায় শীতবস্ত্র পেয়ে শিক্ষার্থীদের মুখে আনন্দ।

রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানোর বিধান প্রশ্নে রুল শুনানিতে ৭ অ্যামিকাস কিউরি নিয়োগ

চট্টগ্রামে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

রেলওয়ে পূর্বাঞ্চলে যুক্ত হচ্ছে ৩৫ মিটারগেজ কোচ

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

১২ বছর ভাত না খেয়ে থাকা বিএনপি সমর্থক নিজাম মারা গেছেন

বিএনপি নেতার চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসি, রক্ষা পেতে মানববন্ধন

নির্বাচনকে সামনে রেখে সুন্দরগঞ্জে যৌথ বাহিনীর চেকপোস্ট

কাফনের কাপড় পড়ে দাঁড়িপাল্লার গণমিছিল