অতিরিক্ত মূল্যে ডিজেল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

Post Image

অতিরিক্ত দামে ডিজেল বিক্রির দায়ে  মাদারীপুরের কালকিনি উপজেলায় এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফিন। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার আন্ডারচর হাসান আকনের হাট এলাকায় অভিযান পরিচালনাকালে এই জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাবুল আকন নামের এক ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি করছেন, এমন অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ঘটনাস্থলে বিক্রয়ের উদ্দেশে মজুদ রাখা প্রায় ৩৫০ লিটার পেট্রল উদ্ধার করা হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে উদ্ধার করা পেট্রল ন্যায্য মূল্যে বিক্রয় নিশ্চিত করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন বলেন, ‘নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ এ ধরনের অনিয়ম করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস