স্বামীর মুখে দুর্গন্ধ, থানায় অভিযোগ করলেন স্ত্রী

Post Image

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় স্বামীর মুখে দুর্গন্ধ ও নির্যাতনের অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক স্ত্রী। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রাগৈ (সুদুর বাড়ী) গ্রামের বাসিন্দা পারভীন আক্তার (৫০) তার স্বামী ছেরাগ আলী (৮০)-এর বিরুদ্ধে শাহরাস্তি থানায় অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগে উল্লেখ করেন, তার স্বামী দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে তাকে গালমন্দ ও মারধর করে আসছেন।

ভুক্তভোগী পারভীন আক্তার আরও জানান, তার স্বামীর মুখে প্রচণ্ড দুর্গন্ধ থাকায় তিনি বারবার মুখ পরিষ্কার রাখার জন্য অনুরোধ করলেও তা উপেক্ষা করা হয়। ফলে ঘরের ভেতরে থাকা তার জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। এ বিষয়ে প্রতিবাদ জানালে স্বামী তাকে শারীরিকভাবে নির্যাতন করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

তিনি অভিযোগে আরও বলেন, স্বামীর এমন আচরণ ও দুর্গন্ধের কারণে বর্তমানে তার পক্ষে একই ঘরে বসবাস করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই বিষয়টির সুষ্ঠু সমাধান ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি থানার হস্তক্ষেপ কামনা করেছেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

উপনির্বাচন ঘিরে বগুড়ায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

কুমিল্লায় মাঝরাতে মহাসড়ক বন্ধ করে দুই গ্রামের সংঘর্ষ

প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-লুটপাটের অভিযোগ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে

বাঁশখালীতে অগ্নিদুর্গত দুই পরিবারের পাশে দাঁড়াল জামায়াত

স্বামীর মুখে দুর্গন্ধ, থানায় অভিযোগ করলেন স্ত্রী

পদ্মা সেতুর দক্ষিণে বাস দুর্ঘটনা,আহত ৬

সর্বাধিক পঠিত

সাংবাদিকরা শুধু প্রচারই করেন না, আমাদের সংশোধনও করেন’

এনসিপির সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

নাটোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, আগুনে প্রাণ গেলো বৃদ্ধার

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

লক্ষ্মীপুরে গণমিছিলে এসে বিএনপি ও জামায়াতের দুই কর্মীর মৃত্যু

হাসনাতের পাশে বন্ধুরা নির্বাচনের জন্য দিলেন ১৪ লাখ টাকার চেক

চট্টগ্রাম-৮ আসনে এনসিপিকে সমর্থন দিয়ে সরে গেলেন জামায়াতের প্রার্থী

চট্টগ্রামে ইয়াবাসহ যুবক গ্রেফতার

শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘খুবই উদ্বেগজনক’ ঘটনা: শশী থারুর