চট্টগ্রাম-৮ আসনে এনসিপিকে সমর্থন দিয়ে সরে গেলেন জামায়াতের প্রার্থী

Post Image

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে এনসিপির প্রার্থী মো. জোবাইরুল হাসান আরিফকে সমর্থন দিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জামায়াত। বুধবার (২১ জানুয়ারি) নগরের জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। জামায়াতের মনোনীত প্রার্থী ডা. আবু নাসেরের পক্ষে নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী এ ঘোষণা দেন। অসুস্থতার কারণে সংবাদ সম্মেলনে ডা. আবু নাসের উপস্থিত ছিলেন না বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোরশেদুল ইসলাম চৌধুরী বলেন, জামায়াতের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জোটের স্বার্থে চট্টগ্রাম-৮ আসনে এনসিপির প্রার্থীকে সমর্থন দিয়ে জামায়াতের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করছেন।

তিনি বলেন, ডা. আবু নাসের অসুস্থ থাকায় নিজে উপস্থিত হতে পারেননি। ঢাকায় অবস্থান করায় গতকাল তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহারও করতে পারেননি।

এসময় নগর জামায়াতের আমির নজরুল ইলাম ও দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

এদিকে, মনোনয়ন প্রত্যাহার ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন এনসিপির প্রার্থী জোবাইরুল হাসাব আরিফ। এতে তিনি লেখেন, আমার ভাই ডা. আবু নাসের আমাকে সমর্থন দিয়েছেন। শাপলা কলির জয় নিশ্চিত করবেন বলে সর্বোচ্চ চেষ্টা করবেন বলেছেন। চট্টগ্রাম-৮ এর ময়দান ভাইয়ের হাতেগড়া বললে অত্যুক্তি হবে না। মানবিক ডা. নাছের ভাই বোয়ালখালী ও চান্দগাঁওয়ের পথে-প্রান্তরে কাজ করেছেন। এই কাজ উনি ১০ দলীয় জোটের পক্ষে উৎসর্গ করেছেন। ভাইয়ের দোয়া নিয়ে, ইনশাআল্লাহ, আগামীকাল থেকে আমরা এক জোট হয়ে চট্টগ্রাম-৮ এর আনাচেকানাচে ছড়িয়ে যাব। আল্লাহ আমাদের কামিয়াব করুন, আমিন! ইয়া রাব্বিল আলামিন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ