হাসনাতের পাশে বন্ধুরা নির্বাচনের জন্য দিলেন ১৪ লাখ টাকার চেক

Post Image

কুমিল্লার স্কুলজীবনের বন্ধুত্ব থেকে নির্বাচনী রাজনীতিতে সহায়তার এক ব্যতিক্রমী দৃষ্টান্ত উঠে এলো আজ। কুমিল্লার এসএসসি ২০১৪ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা একত্র হয়ে তাদের স্কুলবন্ধু ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহকে (কুমিল্লা-৪ আসনের প্রার্থী) নির্বাচনী খরচে সহায়তা হিসেবে তুলে দিয়েছেন ১৪ লাখ টাকার একটি চেক।

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এই চেক হস্তান্তর করা হয়। দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে অংশ নেন হাসনাত আব্দুল্লাহর স্কুলজীবনের ঘনিষ্ঠ বন্ধুরা; যাদের অধিকাংশই প্রবাসী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষার্থীদের সরকার সাকিব, আহম্মেদ শুভ, মহতাদির যারিফ সিক্তসহ ১৪ ব্যাচের আরও অনেকে। সেখানে উপস্থিত প্রিয় শিক্ষকরাও শিক্ষার্থীদের এই উদ্যোগকে সাধুবাদ জানান। 

বন্ধুরা জানান, দীর্ঘদিনের বন্ধুত্ব, আস্থা ও রাজনৈতিক বিশ্বাস থেকেই তারা এই উদ্যোগ নিয়েছেন। নির্বাচনী ব্যয় নির্বাহে সহায়তা করতেই সবাই মিলে অর্থ সংগ্রহ করে এই চেক তুলে দেওয়া হয়েছে বলে জানান তারা। এক বন্ধু জানান, এটি বন্ধুত্ব, আস্থা ও ভালোবাসার প্রতীক। তারা আশা প্রকাশ করেন, হাসনাত আব্দুল্লাহ নির্বাচনে অংশ নিয়ে দেবিদ্বারের উন্নয়ন ও জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহ এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, স্কুলজীবনের বন্ধুরা শুধু ব্যক্তিগত সম্পর্কেই নয়, সামাজিক ও রাজনৈতিক পথচলায়ও পাশে দাঁড়াতে পারে—এই উদ্যোগ তারই প্রমাণ।

নিজ বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, দিনশেষে আমি যেই রাজনীতিই করি না কেন, সবাই হয়তো আমার রাজনীতির সঙ্গে একমত হবেন না। কিন্তু আমি আমার ১৪ ব্যাচকে কমিটমেন্ট দিতে পারি স্বচ্ছতা, স্পষ্টতা, জবাবদিহিতায় আপনি আমাকে শতভাগ স্বচ্ছ পাবেন। আমি যেহেতু দেবিদ্বারের বাড়িঘর, রাস্তাঘাট সব চিনি। আমি মনে করি আমার জায়গা থেকে দেবিদ্বারকে দেওয়ার অনেক কিছু আছে। আমি দেবিদ্বারের স্বাস্থ্যখাত, শিক্ষাখাত ও অবকাঠামোর আমূল পরিবর্তন করতে পারবো। তবে সেক্ষেত্রে আপনাদের সাহায্য লাগবে। দলমতের উর্ধ্বে গিয়ে ১৪ ব্যাচ আমাকে যেভাবে হেল্প করে গিয়েছে এভাবে যদি হেল্প করে যায় তাহলে আমি আমার কার্যক্রম অব্যাহত রাখতে পারবো। আমরা দেবিদ্বারকে যেভাবে স্বপ্নের মতো চিন্তা করতাম; সেরকম একটা মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, টেন্ডারবাজমুক্ত করতে পারি এইজন্য তোদের সহযোগগিতা চাই। আমরা চাই পরিবারতন্ত্রের বাইরে এই অঞ্চলকে নিয়ে যেতে৷

পরে নিজের ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে হাসনাত বলেন, ‘এই অর্থের বিনিময়ে আমার বন্ধুরা আমার কাছে চেয়েছে স্পষ্টতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা।’

শিক্ষকরাও শিক্ষার্থীদের এই সম্মিলিত উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, বন্ধুত্বের এমন দায়িত্বশীল প্রকাশ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তারা জানান, এই সহায়তা শুধু আর্থিক নয়, বরং এটি বিশ্বাস, সম্পর্ক ও রাজনৈতিক প্রত্যাশার এক প্রতিচ্ছবি।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, কারাগারে ৪ সাংবাদিক

অতিরিক্ত জামাকাপড় জমিয়ে রাখার মানে নেই, অল্পতেই সুন্দরভাবে চলা যায়: উম্মে কুলসুম পপি

মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

নিজের নেতাকর্মীদের দখলবাজি-চাঁদাবাজিতে ক্ষুব্ধ হুইপ নিজান

সরকার না পারলেও জুলাই শহীদদের নিয়ে 'অ্যাপ' তৈরি করে আরেক ধামাকা দেখাল জামায়াত

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

সরকারি সহযোগিতার নামে কাউকে টাকা দেবেন না

বিদ্যালয়ের ছোট্ট ‘পিনু’ আজ প্রধানমন্ত্রী, আরেক ছাত্র চিফ হুইপ মনি: গর্বিত প্রবীণ শিক্ষাবিদ

সর্বাধিক পঠিত

যশোরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: দুই প্রার্থীকে ২ লাখ ৫০ হজার টাকা জরিমানা

অতিরিক্ত মূল্যে ডিজেল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

নবম পে-স্কেল ২ সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় যাচ্ছে

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহদীর ওপর হামলা

নিজের স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক

সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন

মাদকবিরোধী কমিটির উপদেষ্টার রক্ত দিয়ে গোসল করার হুমকি বিএনপি নেতার

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান : সংসদে ববি হাজ্জাজ

মাদক সেবনের দায়ে ছাত্রদল নেতা বহিষ্কার

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন