লক্ষ্মীপুরে গণমিছিলে এসে বিএনপি ও জামায়াতের দুই কর্মীর মৃত্যু

Post Image


লক্ষ্মীপুর শহরে পৃথক নির্বাচনি গণমিছিলে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে বিএনপি ও জামায়াতের দুই কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অসুস্থ অবস্থায় তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।


নিহতরা হলেন লক্ষ্মীপুর পৌরসভার উত্তর বাঞ্চানগর এলাকার বিএনপিকর্মী ওবায়দুল হক (৪৫) এবং জামায়াতকর্মী আবদুস শহিদ।


দলীয় সূত্রে জানা গেছে, বিকেলে পৌর শহরের উপকণ্ঠে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে জামায়াতের প্রার্থী রেজাউল করিমের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়। এতে আবদুস শহিদসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। গণমিছিল চলাকালে ভিড়ের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আবদুস শহিদ।


অন্যদিকে সন্ধ্যায় একই আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির পক্ষে আরেকটি বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিলে অংশ নেওয়ার সময় বিএনপিকর্মী ওবায়দুল হক অসুস্থ হয়ে পড়েন।


লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল জানান, পৃথকভাবে দুজনকে হাসপাতালে আনা হলেও আসার পথেই তাদের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তারা মারা গেছেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

উপনির্বাচন ঘিরে বগুড়ায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

কুমিল্লায় মাঝরাতে মহাসড়ক বন্ধ করে দুই গ্রামের সংঘর্ষ

প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-লুটপাটের অভিযোগ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে

বাঁশখালীতে অগ্নিদুর্গত দুই পরিবারের পাশে দাঁড়াল জামায়াত

স্বামীর মুখে দুর্গন্ধ, থানায় অভিযোগ করলেন স্ত্রী

পদ্মা সেতুর দক্ষিণে বাস দুর্ঘটনা,আহত ৬

সর্বাধিক পঠিত

সাংবাদিকরা শুধু প্রচারই করেন না, আমাদের সংশোধনও করেন’

এনসিপির সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

নাটোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, আগুনে প্রাণ গেলো বৃদ্ধার

লক্ষ্মীপুরে গণমিছিলে এসে বিএনপি ও জামায়াতের দুই কর্মীর মৃত্যু

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

হাসনাতের পাশে বন্ধুরা নির্বাচনের জন্য দিলেন ১৪ লাখ টাকার চেক

চট্টগ্রাম-৮ আসনে এনসিপিকে সমর্থন দিয়ে সরে গেলেন জামায়াতের প্রার্থী

চট্টগ্রামে ইয়াবাসহ যুবক গ্রেফতার

শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘খুবই উদ্বেগজনক’ ঘটনা: শশী থারুর