এনসিপির সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল

Post Image

নরসিংদী-২ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ১১ দলীয় ঐক্যজোট প্রার্থী সারোয়ার তুষারকে সমর্থন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের মাওলানা আমজাদ হোসেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সারোয়ার তুষারের শাপলা কলি মার্কার পক্ষে নির্বাচনী মিছিলে অংশ নেন জামায়াতের এই নেতা।

শুক্রবার সকালে উপজেলা জামায়াতের কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি পলাশ বাসস্ট্যান্ড থেকে খানেপুর বাজার হয়ে বিআইডিসি মোড় প্রদক্ষিণ করে পলাশ বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। আমজাদ হোসেন ও সারোয়ার তুষার ছাড়াও ১১ দলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ মিছিলে অংশ নেন।

১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনী আসন সমঝোতার ভিত্তিতে নরসিংদী-২ আসনটি এনসিপিকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে জামায়াতের প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করতে পারেননি। এ কারণে স্থানীয় ভোটারদের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। তবে আজ সারোয়ার তুষারকে আমজাদ হোসেনের প্রকাশ্য সমর্থনের মধ্য দিয়ে সেই বিভ্রান্তি দূর হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী ও সাধারণ জনগণ।

এর আগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ আসনের ব্যালট পেপারে জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থীর জন্য দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ না রাখার জন্য আবেদন জানায় দলটি। গত ২৩ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বরাবর পাঠানো চিঠিতে এ আবেদন জানানো হয়।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নরসিংদী-২ আসনে নিজস্ব প্রার্থী মনোনয়ন দিয়েছিল। তবে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের সমঝোতার ভিত্তিতে ওই আসনটি এনসিপি প্রার্থী সারোয়ার তুষারকে ছেড়ে দেওয়া হয়।

তবে জামায়াত মনোনীত প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করতে না পারায় সংশ্লিষ্ট আসনের ব্যালট পেপারে দাঁড়িপাল্লা প্রতীক থেকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এ কারণে বিভ্রান্তি এড়াতে এবং রাজনৈতিক সমঝোতা বাস্তবায়নের স্বার্থে নরসিংদী-২ আসনের ব্যালট পেপারে জামায়াতের প্রতীক না রাখার অনুরোধ জানানো হয়।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস